West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
নির্মল ঘোষের পর এবার খড়দা থেকে পুলিশের জালে শাগরেদ প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। কবে ধরা পড়বেন আরেক অভিযুক্ত প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে?
LIVE

Background
ওড়িশায় লুকিয়েও হল না শেষরক্ষা। আরজি কর কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। গভীর রাতে আনা হল খড়দা থানায়। আজ তোলা হবে ব্যারাকপুর আদালতে।
নির্মল ঘোষের পর এবার খড়দা থেকে পুলিশের জালে শাগরেদ প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। কবে ধরা পড়বেন আরেক অভিযুক্ত প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে?
নেতাজিকে অসম্মান, বিজেপির অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ সরকারের। কাড়া হল তৃণমূল জমানায় দেওয়া বঙ্গবিভূষণ সম্মান। বিতর্কের মুখে দুঃখপ্রকাশ বিজেপি সাংসদের।
গ্রেফতার জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে
গ্রেফতার জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরামের ছেলে প্রেমপাল সিং। ভোট পরবর্তী হিংসা, অবৈধ বালি পাচার-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। গতকাল বিকেলে, অন্ডাল এয়ারপোর্টের রাস্তা থেকে প্রাক্তন বিধায়ক-পুত্রকে পাকড়াও করে জামুড়িয়া থানার পুলিশ। আজ তাঁকে আসানসোল জেলা আদালতে তোলা হবে।
তিন ভাইঝিকে নৃশংস হত্যা কাকার, কী কারণ ?
মুর্শিদাবাদের সুতিতে নৃশংস ঘটনা। ৩ শিশুকন্যাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ৪ শিশুকন্যার মধ্যে ৩ জনই সম্পর্কে অভিযুক্তের ভাইঝি। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই যুবককে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় ছিল ওই যুবক। তবে কী কারণে আক্রমণ? তা খতিয়ে দেখা হচ্ছে।





















