এক্সপ্লোর

SSC Recruitment: স্কুলে ২১ হাজার শূন্যপদে নতুন করে নিয়োগের তোড়জোড় শুরু, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Bratya Basu Announces: স্কুলে ২১ হাজার শূন্যপদে নতুন করে নিয়োগের তোড়জোড় শুরু। জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর ঘোষণা, ‘পুজোর মধ্যেই ২১ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’

কলকাতা: স্কুলে ২১ হাজার শূন্যপদে নতুন করে নিয়োগের (recruitment) তোড়জোড় শুরু। জানালেন (announcement) শিক্ষামন্ত্রী (education minister) ব্রাত্য বসু (bratya basu)। তাঁর ঘোষণা, ‘পুজোর মধ্যেই ২১ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে নিয়োগের বিষয়টি স্থির হয়েছে, ঘোষণা শিক্ষামন্ত্রীর। এ নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। তার পরই সিদ্ধান্ত। কিন্তু মেধাতালিকায় যাঁদের নাম রয়েছে, সেই আন্দোলনকারীদের সকলের কি নিয়োগ হবে? ‘সহানুভূতির সঙ্গে আইনকে মেশাতে হবে‘, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিক্ষামন্ত্রীর। সঙ্গে সংযোজন, ‘আন্দোলনমাত্রই ন্যায্য নয়‘। টেট-বিক্ষোভ প্রসঙ্গে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। 

কী বললেন ব্রাত্য?
নতুন নিয়োগ নিয়ে শিক্ষা দফতরের প্রধান সচিব, বোর্ড সভাপতি, বোর্ডের সচিব এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিয়ে একটি বৈঠক করেন শিক্ষামন্ত্রী। পরে জানান, বৈঠকটি অত্যন্ত ইতিবাচক হয়েছে। উচ্চ প্রাথমিক, নবম-দ্বাদশ এবং একাদশ-দ্বাদশের শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ নিয়েই এদিনের বৈঠক হয়েছে, জানান ব্রাত্য। তবে টেট-উত্তীর্ণদের ক্ষেত্রে কী হবে, সেটা স্পষ্ট করেননি তিনি। শুধু বলেছেন, 'আইন এবং সহানুভূতির একটা সুষ্ঠু সমন্বয় হওয়া দরকার। আইনি কী প্রক্রিয়া আছে সেটা নিয়ে আমরা আগামী ৮ তারিখ বৈঠকে বসব। কী কী প্রক্রিয়া আছে, খতিয়ে দেখব।'

নতুন নিয়োগ প্রসঙ্গে...
পুরো প্রক্রিয়াটি যাতে নির্ভুল থাকে সেই প্রস্তুতির জন্য  অন্তত মাসখানেক সময় লাগবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে পুজোর মধ্যে প্রক্রিয়াটি চালু হয়ে যাবে বলে আশা তাঁর। সঙ্গে জানালেন, নিয়োগের নিয়মে ব্যাপক রদবদল করা হচ্ছে। বিষয়টির আইনি সিলমোহর পেতে আইনমন্ত্রীর কাছে পাঠানো হবে। লক্ষ্য একটাই। নিয়োগ প্রক্রিয়ায় যাতে একচুলও ফাঁক না থাকে সেটা নিশ্চিত করা, জানালেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়েই গত কয়েক সপ্তাহ ধরে তোলপাড় চলছে রাজ্যে। ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। 

আরও পড়ুন:নীলাদ্রি কন্য়ার বক্তব্য ও তথ্য়ে ফারাক', বিস্ফোরক দাবি সিআইডি-র

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget