এক্সপ্লোর

Polba Murder: বাড়ি নিয়ে বিবাদের জের, দেওরের হাতে খুন বৌদি

Polba News: বাড়ি নিয়ে বিবাদের জেরে পানমণি হাঁসদা নামে একজন বিধবা মহিলাকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করল দেওর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পোলবার আলিনগরে।

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, পোলবা: দেওরের বাড়ি ঘেঁষে বাড়ি করেছিলেন বিধবা এক মহিলা। তা নিয়ে উভয়পক্ষের মধ্যে মাঝে মধ্যেই তুমুল ঝগড়া হত। শেষ পর্যন্ত সেই বচসার জেরে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল দেওর। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পোলবার (Polba) আলিনগরে (Alinagar)। মৃতের নাম পানমণি হাঁসদা (৪০)।

আরও পড়ুন: CESC Threat Culture : থ্রেট কালচারের ছায়া কি CESC-র অফিসে? তরুণীর কাছে 'বদলির জন্য টাকার দাবি থেকে মারধর'

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পানমণি হাঁসদার স্বামী মারা গেছেন। এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছেলে অন্য রাজ্যের সোনার কাজ করেন। আর ছেলের বউকে সঙ্গে নিয়ে পোলবার আলিনগরের বাড়িতেই বসবাস করতেন পানমণি। দেওর অমিত হাঁসদার বাড়ির একদম গা ঘেষে বাড়ি করায় মাঝে মধ্যেই তার সঙ্গে পানমণির ঝগড়া হত। বুধবার সকালে নিজের বোনের সঙ্গে বাপের বাড়ি যাচ্ছিলেন পানমণি। সেই সময় আচমকা অমিত হাঁসদা ধারালো অস্ত্র দিয়ে পিছন দিকে তাঁর গলায় সজোর কোপ মারে।

আরও পড়ুন: Haji Nurul Islam Passes Away: প্রয়াত বসিরহাটের সাংসদ শেখ হাজী নুরুল ইসলাম, পরিবারের পাশে থাকার বার্তা মমতার

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিনের বিবাদের জেরে বুধবার সকালে পানমণি যখন বোনের সঙ্গে বাপের বাড়ি যাচ্ছিলেন সেই সময় পিছন দিক থেকে ধারালো একটি অস্ত্র দিয়ে তাঁর গলায় কোপ মারে দেওর অমিত হাঁসদা। এর ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পানমণি। এদিকে চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে চিৎকার করতে থাকেন পানমণির বোন। তাঁর চিৎকারে আশেপাশের লোকেরা ছুটে এলে পরিস্থিতি জটিল হচ্ছে বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অমিত। স্থানীয় লোকজন এসে পানমণিকে তড়িঘড়ি চুঁচুড়া সদর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আসার পর পানমণিকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পরে থানায় গিয়ে আত্মসমপর্ণ করে অমিত। এদিকে এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Exclusive Interview : সন্দীপ ঘোষ থেকে উত্তরবঙ্গ লবি, এবিপি আনন্দে একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর চিকিৎসক

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget