এক্সপ্লোর

BSF Jawan Freed : অবশেষে মুক্তি, দেশে ফিরলেন রিষড়ার BSF জওয়ান পূর্ণম

২৩ এপ্রিল  পহেলগামে জঙ্গি হানার পরের দিনই পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানের সীমায় ঢুকে পড়েন পূর্ণম।

অর্ণব মুখোপাধ্যায়, রিষড়া : অবশেষে দেশে ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ । আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন রিষড়ার BSF জওয়ান। গত ২৩ এপ্রিল  পহেলগামে জঙ্গি হানার পরের দিনই পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানের সীমায় ঢুকে পড়েন পূর্ণম। তিনি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাক রেঞ্জার্স তাঁকে আটক করে । সীমান্তে এমন ঘটলে সাধারণত দুই দেশ আলোচনা করে ফিরিয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে পূর্ণমকে দীর্ঘদিন আটকেই রাখা হয়। এরই মধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়। ততই বাড়তে থাকে উত্তেজনা।      

বিএসএফ-এর তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে আটারি-ওয়াঘা সীমান্তে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শ-কে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়েছে। কনস্টেবল পূর্ণম কুমার শ  গত ২৩ এপ্রিল  ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। তখন  পাক রেঞ্জার্স তাকে আটক করে। অবশেষে ভারতের প্রবল চাপের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করল পাকিস্তান। সকাল সাড়ে ১০টা নাগাদ পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে পূর্ণমকুমার সাউকে হস্তান্তর করা হয়।   

BSF জওয়ান পিকে সাউয়ের স্ত্রী রজনী সাউ জানালেন, '১২টার সময় আমার স্বামী ফোন করেছিল। বলল, রজনী, আমি একদম ঠিকঠাক আছি। দুশ্চিন্তা করো না...২২-২৩ দিন কীভাবে কেটেছে, আমি আপনাদের বলে বোঝাতে পারব না। শুধু এটাই মনে হচ্ছিল, কবে আসবে, কীভাবে আসবে, আদৌ আসবে কিনা, কারণ ও তো এদেশে ছিল না, পাকিস্তানে চলে গিয়েছিল।' 

স্বামীর মুক্তির জন্য অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিএসএফের সদর দফতরে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। অবশেষে ২২ দিনের মাথায় দেশে ফিরলেন রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান। স্বস্তি ফিরল পরিবারে। তাই তো রজনী বলছেন, আমার সিঁথির সিঁদুর ফিরিয়ে দিয়েছেন মোদিজি। ওঁকে ধন্যবাদ।

অন্যদিকে, এদিন বিএসএফ জওয়ানের স্ত্রীকে ফোন করে কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান রজনী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভগবান আপনাকে ভাল রাখুক। আপনার বাচ্চাদের ভাল রাখুক।             

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget