এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Died: যুগাবসান, ফিরে দেখা বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মজীবন

ছাত্রজীবন থেকে শুরু রাজনৈতিক কেরিয়ার। সুদীর্ঘ রাজনীতিতে অবসর নিয়েছেন অনেকদিন। প্রত্যক্ষভাবে না হলেও রাজ্য রাজনীতির খবর রাখতেন নিয়মিত।

কলকাতা: ৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ফুসফুসের সংক্রমণে। সূত্রের খবর, সকালে হঠাৎ COPD অ্যাটাক। নেমে যায় অক্সিজেন স্যাচুরেশন। সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্য়াভিনিউয়ের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। 

 প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য: ছাত্রজীবন থেকে শুরু রাজনৈতিক কেরিয়ার। সুদীর্ঘ রাজনীতিতে অবসর নিয়েছেন অনেকদিন। প্রত্যক্ষভাবে না হলেও রাজ্য রাজনীতির খবর রাখতেন নিয়মিত। বেশ কয়েক বছর ধরে ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হতে হয়েছে হাসপাতালেও। প্রতিবারই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি। কিন্তু এবার আর হল না। শ্রাবণের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

বুদ্ধদেব ভট্টাচার্যর জন্ম উত্তর কলকাতায়, ১৯৪৪ সালের ১ মার্চ। তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যর ভাইপো। ১৯৬১ সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বুদ্ধদেব। স্কুলজীবনেই যোগ দেন NCC-তে। কলেজ জীবনে ছিলেন নৌ শাখার NCC ক্যাডেট। 

  • ১৯৬৪-তে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক হন। কলেজজীবনেই যোগ দেন রাজনীতিতে। তিনি ছিলেন CPM-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য। CPM-র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএম পলিটব্যুরোর সদস্য। 
  • ১৯৭৭ সাল থেকে ’৮২ সাল পর্যন্ত জ্যোতি বসু সরকারের মন্ত্রিসভায় সামলেছেন তথ্য ও জনসংযোগ দফতরের দায়িত্ব। এই বিভাগই পরে তথ্য ও সংস্কৃতি দফতর নামে পরিচিত হয়।
  • ১৯৮৭ থেকে ৯৬ সাল পর্যন্ত ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী।সামলেছেন স্বরাষ্ট্র ও তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্ব।
  • ১৯৯৯ সালে হন উপ মুখ্যমন্ত্রী। ৩ দফায় ১০ বছর ১৮৮ দিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
  • প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন ২০০০ সালের ৬ নভেম্বর।
  • ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ১৮ মে, ২০০১-এ।
  • ১৮ মে, ২০০৬-এ চতুর্দশ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন বুদ্ধদেব।
  • ১৯ মে, ২০১১-য় পঞ্চদশ বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের অবসান হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Died: প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget