এক্সপ্লোর

Dulal Sarkar Death News: এলাকা দখলের লড়াইতেই কি খুন? মালদার তৃণমূল নেতা খুনে উঠছে প্রশ্ন

Malda News: নিহত তৃণমূল নেতার স্ত্রীর দাবি, দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হলে তাঁর ক্ষমতা আরও বাড়বে মনে করেই আক্রোশবশত খুন।

করুণাময় সিংহ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মালদায় (Malda News) তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এতেই মাথাচাড়া দিচ্ছে আরও বেশ কিছু প্রশ্ন। এলাকা দখলের লড়াইতেই কি খুন মালদার তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকার? উঠছে এই প্রশ্নও। 

২০২২-এর পুরসভা ভোটে ইংরেজবাজার পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হন নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী অঞ্জু তিওয়ারি। নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাঁকে ভোটে হারানোর অভিযোগ ওঠে দুলাল সরকারের বিরুদ্ধে। এরপর নরেন্দ্রনাথ, তাঁর ভাই-সহ বেশ কয়েকজনের ওপর হামলারও অভিযোগ ওঠে। সেই পুরনো শত্রুতার জেরেই কি খুন হলেন দুলাল সরকার? ইংরেজবাজার পুরসভার তৃণমূলের চেয়ারম্য়ান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর দাবি, এর আগে দুলালকে  খুনের হুমকি দিয়েছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। নরেন্দ্রনাথকে দলেরই একাংশ মদত জুগিয়েছিল বলেও দাবি করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ। নিহত তৃণমূল নেতার স্ত্রীর দাবি, দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হলে তাঁর ক্ষমতা আরও বাড়বে মনে করেই আক্রোশবশত খুন। এদিন গ্রেফতারির পর  নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, "বড় মাথার শিকার বাবলা হয়েছে। বড় মাথার শিকার আমি হলাম।''

গত ২ জানুয়ারি দিনেদুপুরে ঘটে গেল হাড়হিম করা খুনের ঘটনা। নিহত দুলাল সরকার তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি। সেই সঙ্গে তিনি ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। নিহত তৃণমূল নেতার স্ত্রীও ইংরেজবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর। মালদায় বাড়ির উল্টোদিকেই তৃণমূল নেতার গদি ও পাইপের কারখানা। গত বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ কারখানার সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা। তখনই আচমকা সেখানে হাজির হয় মুখ ঢাকা চার দুষকৃতী। তৃণমূলের জেলা সহ সভাপতিকে লক্ষ্য় করে গুলি চালায় তারা।  প্রাণে বাঁচতে দৌড়ে একটি দোকানে ঢুকে পড়েন তৃণমূল নেতা। তাড়া করে সেখানে ঢুকে, দোকানের মধ্যেই তাঁকে গুলি করে দুষ্কৃতীরা।  সিসি ক্য়ামেরায় ধরা পড়েছে সেই হাড় হিম করা ছবি। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, তৃণমূলের জেলা সহ সভাপতিকে লক্ষ্য় করে, চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন:  Bangladeshi Arrest: চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget