এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee : রাইলস টিউব খুলে খাওয়ানো হতে পারে মুখ দিয়ে, শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি বুদ্ধদেব ভট্টাচার্যর

Buddhadeb Bhattacharjee Health Update: চিকিৎসকরা মনে করছেন, ফুসফুসে সংক্রমণ অনেকটাই কমার দিকে। আগের থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিমোগ্লোবিনের পরিমাণও বেড়েছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : সারা বাংলা চেয়ে রয়েছে তাঁর শারীরিক অবস্থার দিকে। সারা বাংলার সাধারণ মানুষ ও দল-মত নির্বিশেষে রাজনীতিকরা শুভকামনা জানিয়েছিলেন। সকলের শুভেচ্ছা সার্থক করে এখন অনেকটাই সঙ্কট কাটিয়ে উঠেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী  বুদ্ধদেব ভট্টাচার্য ( Buddhadeb Bhattacharjee ) । শারীরিক অবস্থার আরও উন্নতির কথা বলেছেন হাসপাতালের চিকিৎসকরা।

অনেকটাই কমেছে সংক্রমণ : উডল্যান্ডস্ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে অনেকটাই কমেছে সংক্রমণ। গত শনিবার হাসপাতালে ভর্তির সময় বুদ্ধদেব ভট্টাচার্যর সি রিয়্যাকটিভ প্রোটিনের পরিমাণ ছিল সাড়ে ৩০০-র কাছাকাছি। বর্তমানে যা প্রায় স্বাভাবিকের দোরগোড়ায় পৌঁছে গেছে। এর থেকে চিকিৎসকরা মনে করছেন, ফুসফুসে সংক্রমণ অনেকটাই কমার দিকে।

হিমোগ্লোবিনের পরিমাণও বেড়েছে: বুদ্ধবাবুর রক্ত পরীক্ষার ফলাফলে সব প্যারামিটারই প্রায় স্বাভাবিক তিন দিন ধরেই কমছিল তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা। আজ যা স্বাভাবিক। আগের থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিমোগ্লোবিনের পরিমাণও বেড়েছে। তাঁর রাইলস টিউব খুলে মুখ দিয়ে নরম খাবার খাওয়ানোর চেষ্টা করা হবে আজ। এদিন, হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তিনি সজাগ রয়েছে, চিকিৎসক ও যাঁরা তাঁকে দেখতে আসছেন, তাঁদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি।                

 উদ্বেগের কারণ নেই : বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে খবর ছিল, USG করে জানা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুস ও হৃদযন্ত্রের চারপাশে থাকা আস্তরণে সামান্য জল রয়েছে। তবে তা নিয়ে উদ্বেগের কারণ নেই। বৃহস্পতিবার দিনভর প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ছিলেন তাঁর স্ত্রী ও একমাত্র সন্তান। এদিনও বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে আসেন রাজনৈতিক নেতানেত্রীরা। হাসপাতালে সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ছত্তীসগঢ় থেকে কলকাতায় আসেন প্রবীন ফুসফুস বিশেষজ্ঞ ধীমান গঙ্গোপাধ্যায়। বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা নিয়ে তাঁর পরামর্শ নেন চিকিৎসকরা।                  

শনিবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছিল তাঁকে। সেখান থেকে তাঁকে বের করা সম্ভব হল সোমবার দুপুরে। হাসপাতালে তাঁকে দেখতে আসেন তাঁর দলের সহযোদ্ধারা। তেমনই ভিন্ন রাজনৈতিক শিবির থেকেও একের পর এক মানুষ এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে। গত সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

আরও পড়ুন        
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial 

 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget