এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya: তন্ময়ে ‘ক্ষুব্ধ’ বুদ্ধ-কন্যা, 'চোরেদের ক্যাবিনেটে বাবা থাকতে চান না,বলিনি'

Buddhadeb Bhattacharya: পদত্যাগ প্রসঙ্গে কি বিশেষ কোনও মন্তব্য করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য? 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : চোরেদের মন্ত্রিসভায় থাকতে চাই না। তিনদশক আগে, বুদ্ধদেব ভট্টাচার্য ( Buddhadeb Bhattacharya) এই মন্তব্য করেছিলেন কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া চলেছে আজও। আর এ নিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে কার্যত সংঘাতে জড়ালেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ( TanmayBhattacharya ) । এবিপি আনন্দর যুক্তি-তক্কো ( ABP Ananda Jukti Takko )  অনুষ্ঠানে তাঁর একটি বক্তব্য নিয়ে, কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা ( Suchetana Bhattacharya ) । তা নিয়ে আবার মুখ খুলেছেন তন্ময়ও।

১৯৯৩ সালের সেপ্টেম্বর! এক সকালে রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল একটা খবর! জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য! সেই ঘটনার পর থেকে আরও একটি বিতর্ক মাথাচাড়া দেয়, তা হল, সেই সময় পদত্যাগ প্রসঙ্গে কি বিশেষ কোনও মন্তব্য করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য? 

তারপর তিন-তিনটে দশক পেরিয়ে গেছে। সম্প্রতি এবিপি আনন্দর যুক্তি-তক্কো অনুষ্ঠানে সেই প্রসঙ্গ তোলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, ' কলেজের বন্ধুদের সঙ্গে আড্ডায় সুচেতনা বলেছিলেন, আমার বাবা অসৎদের সঙ্গে থাকতে চান না। ' এই  মন্তব্য ঘিরেই উঠেছে বিতর্ক। 

 ক্ষুব্ধ সুচেতনা 
কিন্তু, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের এই ব্যাখ্যায় ক্ষুব্ধ খোদ বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা। ' চোরেদের ক্যাবিনেটে বাবা থাকতে চান না, একথা আমি বলিনি। আমি তখন স্কুলের পড়ুয়া। একজন জার্নালিস্ট এসেছিলেন। আমি শুধু বলেছিলাম, বাবা সৎ। তন্ময় ভট্টাচার্য কোথা থেকে জানলেন এই তথ্য? উনি আমার ফোন নম্বর জানেন। বলার আগে জেনে নিতে পারতেন' 

বুদ্ধদেব ভট্টাচার্য আমার পার্টির নেতা, সুচেতনা তো নয় : তন্ময় 
বুদ্ধদেব-কন্যার এই প্রতিক্রিয়া প্রকাশ্যে আসার পর সুর চড়া করেছেন তন্ময় ভট্টাচার্যও। সুচেতনা বলেছেন, ' আমার বাবা সৎ। আমি সুচেতনাকে রেফার করে বলেছি, ওর বাবা অসৎদের সঙ্গে থাকবেন না।এর মধ্যে তফাৎ তো কিছু নেই! একথা ঠিক, সুচেতনাকে ফোন করিনি। ও তো ফোন করতে পারত। বলতে পারত, কোথা থেকে পেলে? নেতার পরিবারের লোকজনকে ফোন করাটা আমার অভ্যেসে নেই। বুদ্ধদেব ভট্টাচার্য আমার পার্টির নেতা, সুচেতনা তো নয়। বুদ্ধদেবকে ডিফেন্ড করা আমার কর্তব্য।' 

তন্ময় ভট্টাচার্যের এই মন্তব্যের পর ফের প্রতিক্রিয়া দিতে দেরি করেননি বুদ্ধদেব-তনয়া। তিনি বলেন, 'তন্ময় ভট্টাচার্যের মতো নেতা এটা বলেছেন বলে সংশোধন করা প্রয়োজন বলে মনে করেছি'

বর্তমান মুখ্যমন্ত্রীর মুখে সেই প্রসঙ্গ
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই পুরনো প্রসঙ্গ উস্কে দেওয়া চেষ্টা করেন। তিনি বলেন, ' মনে পড়ে, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় কাজ করব না? ' 

১৯৯৩ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর, বুদ্ধদেব ভট্টাচার্য আবার সরকারে ফিরে আসেন। দু’বার বিধানসভা ভোটে জিতে, মুখ্যমন্ত্রী হন। ২০১১ সালে মুখ্যমন্ত্রিত্ব হারান। এখন রাজনীতি থেকে দূরে, পাম অ্যাভিনিউয়ের দু’কামরার ফ্ল্যাটে কার্যত অন্তরালে। কিন্তু, তিন দশক আগে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত আজও বঙ্গ রাজনীতির চর্চিত বিষয়।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget