এক্সপ্লোর

Saayoni Ghosh: কার্জন গেট কি ছিল ১২ বছর আগে! কী বলছেন তৃণমূলের সায়নী

East Burdwan: শতবর্ষ অতিক্রান্ত বর্ধমানের কার্জন গেটের সামনের সভা থেকে প্রশ্ন ছোড়েন যুব তৃণমূল সভানেত্রী। 

কমলকৃষ্ণ দে, বর্ধমান: বর্ধমানের সভায় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে বিতর্কে সায়নী ঘোষ (Saayoni Ghosh)। '১২ বছর আগে ছিল এই গেট?' শতবর্ষ অতিক্রান্ত বর্ধমানের কার্জন গেটের সামনের সভা থেকে প্রশ্ন ছোড়েন যুব তৃণমূল সভানেত্রী। 

বিতর্কে সায়নী ঘোষ: ফের বেফাঁস মন্তব্য করলেন, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ।  বুধবার বর্ধমানের শতাব্দী প্রাচীন 'কার্জনগেটের' সামনে সভা করতে আসেন যুব নেত্রী সায়নী ঘোষ। তাঁর দাবি, বারো বছর বছর আগে নাকি ছিল না বর্ধমানের ঐতিহ্যবাহী কার্জন গেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে তৈরি হয়েছে গেটটি।

কী বলেন সায়নী ঘোষ? 

বর্ধমান শহরে কার্জন গেটের সভা থেকে সায়নী ঘোষ প্রশ্ন তোলেন, "১২ বছর আগে ছিল এই গেট? ছিল এই আলো, এই রোশনাই, ঝকঝকে রাস্তা, এত হাসপাতাল? মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝান।'' কার্জন গেটের সামনের সভা থেকে দলীয় কর্মীদের নির্দেশ দেন সায়নী ঘোষ। আর যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আর এই বক্তব্য সামনে আসতেই ট্রোলের শিকার হয়েছেন তিনি।

১৯০২ সালে বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহতাবের রাজ্যাভিষেক হয়। রাজ পরিবারের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে ১৯০৫ সালে বর্ধমানে আসার কথা ঠিক হয় লর্ড কার্জনের। তৎকালীন ভাইসরয়ের আগমনকে স্মরণীয় করে রাখতে ১৯০৪ সালে সুদৃশ্য তোরণ তৈরি করেন মহারাজ বিজয় চাঁদ মহতাব। নাম হয়, বিজয় তোরণ। পরের বছর বর্ধমানে আলেন লর্ড কার্জন। তার পর থেকে গেটের নাম হয় কার্জন গেট। তাহলে, ১১৯ বছরের পুরনো স্থাপত্যকে কী করে তৃণমূল জমানায় তৈরি বলে দাবি করলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী? তৈরি হয়েছে বিতর্ক। 

এর আগেও বিতর্ক তৈরি করেছেন সায়নী। ২০১৫ সালে একটি ছবি পোস্টের অভিযোগে, তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথাগত রায়। অভিযোগ, ওই পোস্টে তাঁর ধর্মীয় ভাবাবেগ আঘাত পেয়েছে। ওই সময় সায়নীর পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী।পরে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী। বর্তমানে তিনি যুব তৃণমূলের মাথায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছেন।এবার কার্জন গেট নিয়ে বেফাঁস মন্তব্য করে তৈরি করলেন বিতর্ক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Singur: সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান কী? জানতে চাইল হাইকোর্ট

সেরা শিরোনাম

West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
BJP Leader News | সিপিএমকে সামাজিক বয়কটের ডাক দিয়ে বিতর্কে জড়ালেন বাদুড়িয়ার বিজেপি নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget