এক্সপ্লোর

Burdwan Medical College: কাটাছেঁড়া ছাড়াই ভালভ্ প্রতিস্থাপন, নজির গড়ল বর্ধমান মেডিক্যাল

East Burdwan News: হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করায় আসেন বীরভূমের বুজুং গ্রামের বাসিন্দা অমিয় কুমার মণ্ডল।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: চিকিৎসাক্ষেত্রে নতুন মাইল ফলক তৈরি করল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কলকাতার পর জেলার প্রথম সরকারি হাসপাতাল হিসাবে ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ্ ইমপ্লান্টেশন বা টাভি (TAVI) পদ্ধতিতে ভালভ্ প্রতিস্থাপনের নজির গড়ল। কোনও রকমের কাটাছেঁড়া ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে জীবন ফেরে পেলেন রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করায় স্পেশালিটি উইং (অনাময়) আসেন বীরভূমের বুজুং গ্রামের বাসিন্দা অমিয় কুমার মণ্ডল। দীর্ঘ কয়েকমাসের চিকিৎসা ও পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা তাঁর অ্যাওটিক ভালভ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যয় বহুল এই চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর তরফেও সহযোগিতা মেলে ।স্বাস্থ্য দফতর থেকে প্রায় ১৩ লক্ষ টাকা বরাদ্দও করা হয়। এরপরই গত ১৩ আগস্ট টাভি পদ্ধতিতে কোনও রকমের কাটাছেঁড়া ছাড়া প্রাক্তন শিক্ষক অমিয় কুমার মণ্ডলের অ্যাওটিক ভালভ্ সফলভাবে প্রতিস্থাপন করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানান, কার্ডিওলজিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান দীপঙ্কর ঘোষ দস্তিদারের নেতৃত্বে গঠিত প্রায় ২০ জনের চিকিৎসক দল এই টাভি-র সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক হাঁটাচলা করছেন। 

Transcatheter Aortic Valve Implantation বা টাভি কী?            

ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন (TAVI) হল একটি চিকিৎসা পদ্ধতি,যা অ্যাওর্টিক ভালভ (হার্টের একটি ভালভ) প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়। যখন ভালভটি সরু হয়ে যায় বা সঠিকভাবে কাজ করে না। এই পদ্ধতিতে, একটি নতুন ভালভ একটি ক্যাথেটার (একটি সরু টিউব) দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করানো হয় এবং পুরানো ভালভের জায়গায় স্থাপন করা হয়। একে ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট (TAVR) ও বলা হয়। সংক্ষেপে TAVI হল, একটি কম আক্রমণাত্মক পদ্ধতি, যা ওপেন-হার্ট সার্জারির বিকল্প হতে পারে। অ্যাওর্টিক ভালভ স্টেনোসিসের (Aortic Valve Stenosis) চিকিৎসায় ব্যবহৃত হয়। নতুন ভালভ একটি ক্যাথেটারের মাধ্যমে স্থাপন করা হয় যা  TAVR বা ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট হিসাবেও পরিচিত। চিকিৎসক দীপঙ্কর ঘোষ দস্তিদার জানান, "সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতিটির জন্য প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। কলকাতার বাইরে এই ধরনের অপারেশন জেলার সরকারি হাসপাতালে প্রথম। এর ফলে জেলা হাসপাতালে চিকিৎসার এক নব দিগন্ত খুলে গেল বলা চলে।''

 

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
Jadavpur Clash : সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget