এক্সপ্লোর

Mamata Banerjee: রবিবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, 'হাঁড়ি, কড়াই, বাটি নিয়ে মিছিল'এর ডাক মমতার

মুখ্যমন্ত্রী এদিন ধর্নামঞ্চ থেকে বলেন, 'আগে কী করছিলেন, ঘুমোচ্ছিলেন? না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেচে দিয়ে!'

কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধ হচ্ছে। আর তার সরাসরি প্রভাব এসে পড়েছে আমার-আপনার রান্নাঘরে। ইরান বনাম ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধের মধ্যেই শনিবার বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। ঘরোয়া রান্নার গ্যাসের দাম একলাফে বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি ৬০ টাকা। অর্থাৎ কলকাতায় রান্নার গাসের দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। আর ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ দাম বেড়ে হয়েছে, ১ হাজার ৯৯০ টাকা। আর, LPG-র দামবৃদ্ধি নিয়ে, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে, শনিবার, কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মমতা বন্দোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী এদিন ধর্নামঞ্চ থেকে বলেন, 'আগে কী করছিলেন, ঘুমোচ্ছিলেন? না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেচে দিয়ে! আর কী বলছে! ২১ দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে, তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি ২১ দিন কি ওদের মাথা খাবেন, না আমার মাথা খাবেন? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের?' 

এদিকে পাল্টা মমতাকে নিশানা করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, 'আমি বলছি, গ্যাসের ওপর মমতা  যে টাকাটা রোজগার করেন, সেই টাকাটা আপাতত ছেড়ে দিন। গ্যাস সিলিন্ডার পিছু সরকার যে টাকাটা পায়, সেটা একটা বিরাট অঙ্ক। ৬০ টাকার বেশি, বোধহয় ৭০-৭২ টাকা সরকার পায়, কমপক্ষে। সেই টাকাটা মমতা বরং এখন ছাড় দিয়ে দিন মানুষকে। এত তো ভাতা দিচ্ছেন, এটা ছাড় দিয়ে দিন।' 

রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে, রবিবার, মহিলাদের রাস্তায় নামার ডাক দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। মমতার কথায়, 'কালকে (রবিবার) মিছিল হবে। গ্যাস নেই। রান্না নেই। গ্যাস নাই, খাবার নাই। কাল মা-বোনেরা রাস্তায় নামুন। আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। আইনজীবীরা কালোটা কেন পরে জানেন, বিচারের জন্য। আমি সাদা পরব। আপনারা সবাই কালো পরবেন কালকে। মিছিল করে মেয়েরা যখন এখানে আসবেন, তারাও হাড়ি কড়াই বাটি ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। কাঁচা আনাজও ঝুড়িতে করে'।
 
যদিও, কেন্দ্রীয় সরকারের সূত্রে দাবি করা হচ্ছে, দেশে তেল ও রান্নার গ্যাসের ঘাটতি নেই। ভারতের জ্বালানি মজুদের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের কাছে পর্যান্ত LNG মজুত রয়েছে। হরমুজ প্রণালী চালু হলেই তারা আবার গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছে কাতার। এছাড়াও অন্য দেশ থেকেও LNG সরবরাহের প্রস্তাব এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget