এক্সপ্লোর

Burdwan University: বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে বাধা, তৃণমূলের বিক্ষোভের মুখে বর্ধমানের উপাচার্য ও রেজিস্ট্রার

West Bengal News: ওয়েবকুপার বক্তব্য, অন্তর্বর্তী উপাচার্য এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে পারেন না, সেই কারণেই বাধা দেওয়া হয়েছে। 

কমলকৃষ্ণ দে, বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (Burdwan University) তুলকালাম। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন উপাচার্য ও রেজিস্ট্রার। তৃণমূলের বাধার মুখে রাজ্যপাল মনোনীত উপাচার্য ও রেজিস্ট্রার। 

বিক্ষোভের মুখে উপাচার্য ও রেজিস্ট্রার: রাজ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য দিনকয়েক আগে সার্চ কমিটি গড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার কয়েকদিনের মধ্যে বেনজির কাণ্ড বর্ধমানে। তৃণমূলের বাধার মুখে পড়লেন রাজ্যপাল মনোনীত উপাচার্য ও রেজিস্ট্রার। যাঁদের আগেই মনোনীত করেছিলেন রাজ্যপাল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়লেন রাজ্যপাল মনোনীত উপাচার্য ও রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আসেন রেজিস্ট্রার সুজিত চৌধুরী। তাঁকে গাড়ি-বারান্দাতেই আটকে দেওয়া হয়। তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা ও  তৃণমূল প্রভাবিত  কর্মচারী সংগঠন। বিক্ষোভের মুখে ফিরে যান রেজিস্ট্রার। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের মেন গেটে তালা লাগিয়ে দেওয়ায় ফিরে যান উপাচার্য গৌতম চন্দ্রও। এর আগেও বাধা দেওয়া হয়েছে বলে উপাচার্যর দাবি। ওয়েবকুপার বক্তব্য, অন্তর্বর্তী উপাচার্য এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে পারেন না, সেই কারণেই বাধা দেওয়া হয়েছে।                

এর আগে গত সপ্তাহে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যে পড়ে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে মার খান অধ্যাপক। একদিকে তৃণমূলপন্থী অধ্যাপক-কর্মী সংগঠনের সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন সাসপেন্ডেড রেজিস্ট্রার। আরেকদিকে, তৃণমূলের অধ্যাপক-কর্মী সংগঠনের সদস্যদের ঘাড়ধাক্কা খান এক অধ্যাপক। গত ২ জুলাই উপাচার্য ও রেজিস্ট্রারের সংঘাত ঘিরে তুলকালাম কাণ্ড বাধে। উপাচার্যর ঘরে তালা ঝুলিয়ে তাঁকে ঢুকতেই দেননি তৃণমূল ছাত্র পরিষদ ও বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কর্মচারী ইউনিয়নের সদস্যরা। ঘাড়ধাক্কা দিয়ে ক্যাম্পাস থেকে বার করে দেওয়া হয় উপাচার্যের সাক্ষাতে আসা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুবিনয় সাহাকে। রাতে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অনিয়ম ও জাতিবিদ্বেষের অভিযোগ-পাল্টা অভিযোগে থানার দ্বারস্থ হয়। সাসপেন্ডেড রেজিস্ট্রার দাবি করেন, উচ্চশিক্ষা দফতরের নির্দেশেই কাজে যোগ দিয়েছেন।                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: National Medical Commission: জরিমানা না দেওয়ায় কড়া শাস্তির মুখে, রাজ্যে MBBS-এর আসন কমানোর হুঁশিয়ারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget