এক্সপ্লোর

National Medical Commission: জরিমানা না দেওয়ায় কড়া শাস্তির মুখে, রাজ্যে MBBS-এর আসন কমানোর হুঁশিয়ারি

NMC To West Bengal: জাতীয় মেডিক্যাল কমিশনের নিয়মভঙ্গ করায় রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজকে মোটা অঙ্কের জরিমানা করা হয়।

সন্দীপ সরকার, কলকাতা: কেন্দ্রের জরিমানা না দেওয়ায় রাজ্যকে কড়া চিঠি দিল জাতীয় মেডিক্যাল কমিশন (National Medical Commission)। নির্দেশ না মানার অভিযোগে একাধিক সরকারি মেডিক্যাল কলেজকে জরিমানা জারি। জরিমানা না দিলে আগামী শিক্ষাবর্ষে MBBS-এর আসন কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি। 

রাজ্যকে কড়া চিঠি: ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা NMC-র দেওয়া সময়ের মধ্যে রাজ্যের সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চালু হয়নি বায়োমেট্রিক হাজিরা। সর্বত্র বসেনি CCTV। যেখানে ক্যামেরা বসেছে সেখানকার লিঙ্ক পায়নি NMC. আপলোড হচ্ছে না দৈনিক কত অস্ত্রোপচারের তথ্য। NMC সূত্রে খবর, রাজ্যের মেডিক্যাল কলেজগুলির ক্ষেত্রে ধরা পড়েছে এরকমই বিস্তর অনিয়ম। সব মিলিয়ে কড়া শাস্তির মুখে পড়তে চলেছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ। NMC সূত্রে খবর, চিকিৎসক-অধ্যাপকদের বায়োমেট্রিক হাজিরা চালু না হওয়া বা সর্বত্র ক্লোজ সার্কিট ক্যামেরা না বসায় কোন মেডিক্যাল কলেজে কতজন চিকিৎসক-অধ্যাপক আছেন? তাঁরা ৭৫ শতাংশ হাজিরা দিচ্ছেন কিনা? তাঁরা কতক্ষণ ডিউটি করছেন? জানা যাচ্ছে না। পঠন-পাঠন ঠিকঠাক হচ্ছে কিনা? আউটডোরে কত রোগী দেখাতে আসছেন? ক্লোজ সার্কিট ক্যামেরার লিঙ্ক না পাওয়ায় জানতে পারছে না NMC.

নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সমস্ত ত্রুটি মেরামত করতে না পারার কারণে ২ মাস আগে, রাজ্যের প্রায় সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালকে জরিমানা করে NMC। NRS মেডিক্যাল কলেজের জরিমানা হয় ২৪ লক্ষ টাকা, কলকাতা মেডিক্যাল কলেজে ২০ লক্ষ, SSKM ১৮ লক্ষ টাকা, সাগর দত্ত মেডিক্যাল কলেজের জরিমানা হয় ১২ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা জরিমানা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজের।

সূত্রের খবর, কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালই জরিমানার টাকা দেয়নি। এমনকী শাস্তি মকুবের নিয়ম অনুযায়ী NMC-র কাছে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে যে আবেদন করতে হয়, বেশিরভাগ মেডিক্যাল কলেজের তরফে তাও করা হয়নি। উল্টে সময়ে বায়োমেট্রিক হাজিরা চালু করতে না পারার বিভিন্ন কারণ দেখিয়ে রাজ্যের মেডিক্যাল কলেজ গুলি পাল্টা চিঠি পাঠায় NMC-কে। এরপরই কড়া চিঠি এলো NMC থেকে। মেডিক্যাল কলেজগুলিকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সামনে MBBS-এর কাউন্সেলিং থাকায় এখনই কোনও শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জরিমানার টাকা জমা না পড়লে, অথবা শাস্তি মকুবের আবেদন না করলে পরবর্তী শিক্ষাবর্ষে, MBBS-এর আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য কমিশনের জরিমানার মুখে পড়ে জেলার অনেক মেডিক্যাল কলেজ হাসপাতালও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kanyasree: কাটমানি না দেওয়ায় সরকারি কর্মীর রোষানলে! কন্যাশ্রী ফর্ম বাতিলের অভিযোগ

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget