এক্সপ্লোর

Saltlake Fire:ফের আগুন, এবার ঘটনা সল্টলেকের সেক্টর ফাইভে

Sector V:ফের আগুন, এবার ঘটনা সল্টলেকের সেক্টর ফাইভে। নির্দিষ্ট করে বললে টেকনোপলিসের উল্টো দিকে ঝোপের মধ্যে আজ দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে।দ্রুত খবর যায় দমকলে। আতঙ্ক ছড়ায় এলাকায়। 

রণজিৎ সাউ, কলকাতা: ফের আগুন (fire), এবার ঘটনা সল্টলেকের সেক্টর ফাইভে (salt lake sector v) । নির্দিষ্ট করে বললে টেকনোপলিসের উল্টো দিকে ঝোপের (Bushfire) মধ্যে আজ দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে। দ্রুত খবর যায় দমকলে। আতঙ্ক ছড়ায় এলাকায়। 

কী ঘটেছিল?
প্রত্য়ক্ষদর্শীরা জানান যেখানে আগুন লেগেছিল, সেই জায়গায় বিএসএনএলের বেশ কয়েকটি অব্যবহৃত তার পড়েছিল। সেখানে আগুন লেগে গোটা এলাকাই কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নেভানোর লড়াই শুরু করে। কিন্তু কোথা থেকে লাগল আগুন? খতিয়ে দেখছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আপাতত আতঙ্কের চোরাস্রোত এলাকায়। তবে শহর তথা লাগোয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই শোনা যায়। চলতি মাসের গোড়ার দিকেই নাকতলায় বন্ধ ফ্ল্যাটে আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছিল খাঁচাবন্দি আটটি বিড়াল এবং একটি কুকুরের। নিছক দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন ফ্ল্যাটের মালকিন। মিথ্যে অভিযোগ বলে দাবি ফ্ল্যাটের বাকি বাসিন্দাদের। কী ভাবে লাগল আগুন, খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। হালে, দোলের দুপুরে বিধ্বংসী আগুন লাগে ব্যারাকপুরে। ব্যারাকপুরের মোহনপুর থানার সূর্যপুরে একটি গেঞ্জির কারখানার আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রচুর রাসায়নিক মজুত ছিল সেখান। দুপুর তিনটে নাগাদ বিধ্বংসী আগুন লাগে।

টেরিটি বাজারে আগুন...
গত বছর নভেম্বরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ঝলসে গিয়েছিল টেরিটি বাজারের তিনতলা বাড়ির একাংশ। সেই ঘটনায় অবশ্য প্রোমোটিং যোগের কারণে অন্তর্ঘাতের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। ১২০ বছরের পুরনো বাড়িটির এমনিতেই ভগ্নদশা, অগ্নিকাণ্ডের পর আরও বিপজ্জনক হয়ে পড়ে বাড়িটি। এই অবস্থায় বাড়ির সদর দরজা বন্ধ করে দেয় পুলিশ, যাতে কেউ বিপজ্জনক বাড়িটিতে ঢুকতে না পারেন। শতাধিক বছরের পুরনো এই বাড়িটির তিনতলায় আগুন লাগে। ঝুঁকি নিয়ে জীর্ণ বাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই চালান দমকলকর্মীরা। রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ জানতে, ফরেন্সিক তদন্তের নির্দেশ দেন সেসময় দমকলমন্ত্রী। যদিও, অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তার পর পরই গড়িয়ার জনবহুল এলাকায় ভয়ঙ্কর আগুন লাগে। আগুনের গ্রাসে চলে যায় আস্ত একটি বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে বাড়িতে কেউ থাকতেন না বলেই খবর। 

আরও পড়ুন:এশিয়ায় এই প্রথম! বন্দে ভারতের প্রথম মহিলা চালক হয়ে রেকর্ড গড়লেন সুরেখা যাদব

সেরা শিরোনাম

পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
West Bengal LIVE News: 'আমি মাছ ছাড়া কিছু খেতে পারি না', বাগেশ্বরবাবার মন্তব্যে পাল্টা দিলীপ ঘোষ
'আমি মাছ ছাড়া কিছু খেতে পারি না', বাগেশ্বরবাবার মন্তব্যে পাল্টা দিলীপ ঘোষ
Nandigram: নন্দীগ্রামে চুরির ঘটনার তদন্তে উদ্ধার প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না, গ্রেফতার ১ নাবালিকা সহ ৩
নন্দীগ্রামে চুরির ঘটনার তদন্তে উদ্ধার প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না, গ্রেফতার ১ নাবালিকা সহ ৩
West Bengal News Live: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee : ক্যামাক স্ট্রিট বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-এর আবেদন ফেরাল সর্বোচ্চ আদালত
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ
TMC MP Nadimul Haque : ED স্ক্যানারে নাদিমুল হক, একসঙ্গে ৩ রাজ্যের ৭ জায়গায় তল্লাশি
Dhirendra Krishna Shastri : রাজ্যে এসে 'নিরামিষ-নিদান', কে এই বাগেশ্বর বাবা?
Dhirendra Krishna Shastri : রাজ্যে এসে দুর্গাপুজোয় প্য়ান্ডেলের পাশে আমিষ বিক্রি বন্ধের দাবি বাগেশ্বর বাবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Rahu Gochar : একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
Bageshwar Baba: আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
Annapurna Yojana : 'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
Embed widget