এক্সপ্লোর

Howrah News: ফ্ল্যাটের সিঁড়িতেই ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য হাওড়ার শিবপুরে

Businessman Murder: ফ্ল্যাটের সিঁড়িতেই ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য হাওড়ার শিবপুরে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম শেখ তৈয়ব আলি। গত কাল রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে।

সুনীত হালদার, হাওড়া: ফ্ল্যাটের সিঁড়িতেই ব্যবসায়ীকে (businessman) কুপিয়ে খুনের (murder) অভিযোগে চাঞ্চল্য হাওড়ার (howrah) শিবপুরে। পুলিশ জানিয়েছে, নিহতের (dead) নাম শেখ তৈয়ব আলি। গত কাল রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। মূল অভিযুক্ত কে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছুটা ধোঁয়াশা রয়েছে। তবে সূত্রের খবর, সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

কী হয়েছিল? 
পুলিশ জানিয়েছে, চাঁদনি মার্কেটের ব্যবসায়ী শেখ তৈয়ব আলি গত কাল ৯টা নাগাদ শিবপুরের বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। গাড়ি তখন সবে শেখ তৈয়বের বাড়িতে ঢুকেছে। তাঁর হাতে গাড়ির চাবিও তুলে দিয়ে গিয়েছেন গাড়িচালক। এমন সময়ই পিছন দিক থেকে তাঁর মাথার চপার দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ব্যবসায়ী। হামলার কথা জানতে পেরেই দ্রুত ছুটে আসেন ব্যবসায়ীর বাড়ির লোকজন ও পাড়াপ্রতিবেশি। দ্রুত খবর যায় শিবপুর থানায়, ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। দক্ষিণ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেখ তৈয়ব আলিকে। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ব্যবসায়ীর মৃত্য়ুর খবর ছড়াতেই চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়। ঘটনাস্থলে আসেন পুলিশের পদস্থ কর্তারা। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা ও শিবপুর থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যবসায়ী বাড়িতে ঢোকার আগেই আততায়ী ওঁৎ পেতে ছিল। তবে হামলাকারী এক জন নাকি একাধিক সেটা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

কেন খুন? 
তদন্তকারীদের প্রাথমিক ভাবে ধারণা, সম্ভবত পুরনো কোনও শত্রুতার জেরেই খুন হয়েছেন হাওড়ার ব্যবসায়ী শেখ তৈয়ব আলি। আপাতত যা জানা গিয়েছে, তাতে কোনও এক প্রতিবেশির সঙ্গে শত্রুতার জেরে এই খুন হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। তবে এই কারণ নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নন তদন্তকারীরা। মূল অভিযুক্ত কে, সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। আপাতত কয়েক জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ঠিক হয়েছে। প্রসঙ্গত, হাওড়ার কোনও ব্যবসায়ীর উপর হামলার ঘটনা এটাই প্রথম নয়। গত সেপ্টেম্বরেও দক্ষিণবঙ্গের এই জেলার আর এক ব্যবসায়ী পঙ্কজ সিংহকে শেক্সপিয়র সরণীর থানার এক কিলোমিটারের মধ্যে, গোর্কি সদলের সামনে গুলি করা হয়। সে সময় গুলি চালানো হয় দেশি পিস্তল থেকে। তবে সে বার ওই ব্যবসায়ীর শরীর থেকে ৬ ঘণ্টা অপারেশনের পর গুলি বের করা সম্ভব হয়েছিল।
শেখ তৈয়ব আলির ক্ষেত্রে সে রকম কোনও সুযোগ রইল না। 

আরও পড়ুন:কোচিং সেন্টারেই ধর্ষণের অভিযোগ ছাত্রীকে, নরেন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত শিক্ষক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget