এক্সপ্লোর

South 24 Parganas News: কোচিং সেন্টারেই ধর্ষণের অভিযোগ ছাত্রীকে, নরেন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত শিক্ষক

Teacher Arrested In Narendrapur: শিক্ষকের বিরুদ্ধে কোচিং সেন্টারের মধ্যেই দিনের পর দিন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য নরেন্দ্রপুরে। ভয়ে-লজ্জায় আত্মহত্যার চেষ্টা করল পড়ুয়া, দাবি পরিবারের।

রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: শিক্ষকের (teacher) বিরুদ্ধে কোচিং সেন্টারের (coaching centre) মধ্যেই দিনের পর দিন ছাত্রীকে (student) ধর্ষণের (rape) অভিযোগে চাঞ্চল্য নরেন্দ্রপুরে (narendrapur)। ভয়ে-লজ্জায় আত্মহত্যার চেষ্টা (attempt to suicide) করল পড়ুয়া, দাবি পরিবারের। ধর্ষণের অভিযোগে গ্রেফতার (arrest) শিক্ষক। 

কী অভিযোগ?
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বলবীর সিং। নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুরে 'সিং এন্ড শাও' নামে  একটি কোচিং সেন্টারে পড়ান তিনি। সেন্টারটির মালিকানাও তাঁর। অভিযোগ, ওই সেন্টারেই দিনের পর দিন এক ছাত্রীকে ধর্ষণ করতেন বলবীর। অভিযোগ, 'স্পোকেন ইংলিশ' শেখানোর অজুহাতে নিজের খেয়ালখুশি মতো নির্যাতিতাকে ডেকে পাঠাতেন। তার পর চলত অত্যাচার। অভিযোগ, বিষয়টি নিয়ে ওই পড়ুয়া যাতে কাউকে কিছু না বলে সেই জন্য অনুরোধ-আর্জির পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হত তাকে। নির্যাতিতার পরিবারের দাবি, দিনের পর দিন অত্যাচার চলতে থাকায় একসময়ে ভয়ে ও লজ্জায় বাড়ির বাথরুমে আত্মহত্যার চেষ্টা করেছিল সে। ঘটনাটি নিয়ে বাড়িতে শোরগোল পড়ে যায়। মা তাকে প্রশ্ন করলে সব কিছু খুলে বলে নির্যাতিতা। এর পরই   নরেন্দ্রপুর থানা দ্বারস্থ হন নির্যাতিতার মা। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।

আগেও ঘটনা...
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিগ্রহের অভিযোগ নতুন নয় রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার ফলতাতেই স্কুল চলাকালীন সহ-শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর মিলেছিল, ওই ছাত্রীকে অফিস ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন দিলীপ মণ্ডল নামে অভিযুক্ত শিক্ষক। পরে নির্যাতিতা তার এক সহপাঠীকে বিষয়টি জানায়। ওই সহপাঠী নির্যাতিতার বাড়িতে জানালে আত্মীয়রা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়। গত এপ্রিলে আবার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে। সল্টলেকের গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল সে বার। পরে অশ্লীল ভিডিও তুলে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগেও নাম জড়ায় তাঁর। বিধান নগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হলে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় শিক্ষককে। 
তার পর ফের নরেন্দ্রপুরের ঘটনা।

আরও পড়ুন:যতীন দাস পার্কে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, পথ আটকাল পুলিশ

সেরা শিরোনাম

পশ্চিমবঙ্গে আসছে রিলায়েন্সের বড় বিনিয়োগ? মুম্বইতে মুকেশ অম্বানির সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গে আসছে রিলায়েন্সের বড় বিনিয়োগ? মুম্বইতে মুকেশ অম্বানির সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: লোকসভার অধ্যক্ষের কাছে সময় চাইলেন NCPI সাংসদরা, কী জানালেন তাঁরা ?
লোকসভার অধ্যক্ষের কাছে সময় চাইলেন NCPI সাংসদরা, কী জানালেন তাঁরা ?
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Opportunity Cafe: 'ওরা পারবে না’ বলেছিল সবাই, আজ ওরাই চালাচ্ছে ক্যাফে ! জেদ-লড়াই আর লেগে থাকার জীবন্ত উদাহরণ, আপনাদের চোখের সামনে
'ওরা পারবে না’ বলেছিল সবাই, আজ ওরাই চালাচ্ছে ক্যাফে ! জেদ-লড়াই আর লেগে থাকার জীবন্ত উদাহরণ, আপনাদের চোখের সামনে

ভিডিও

Humayun Kabir News: '৬ তারিখে সকাল থেকে এই পুলিশের এই দালালদের মোকাবিলায় নামব', বললেন হুমায়ুন কবীর
Mandarmani Incident : মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ জন, মৃত ১ | ABP Ananda
Bhangar College News : ভাঙড় কলেজে সায়ন্তন বসু যেতেই ধুন্ধুমার! SFI, ISF-এর বিক্ষোভ, পাল্টা ABVP
Congress News : ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, ভোটের আগের দিন পর্যন্ত মিলন প্রধানকে থাকতে হবে জেলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.৯.২৬)পর্ব ২: জেপি নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর অবশেষে চিহ্নিত ৩ অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Akram On Babar: 'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
New Labelling Rules: ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
VB-G RAM G: নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
El Nino Alert : আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
Suryakumar Yadav: আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
Cockroach Janta Party: ‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
Ajker Rashifol: আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
Humayun Kabir: '১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
'১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
Embed widget