এক্সপ্লোর

Murshidabad News: গরুপাচারকাণ্ডে CID-র হাতে গ্রেফতার ব্যবসায়ী

সিআইডি-র দাবি, গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার এনামুল হকের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। এনামুল ও জেনারুল মিলে গরুপাচার করত।

পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: গরুপাচারকাণ্ডে (Cow smuggling Case) এবার সিআইডি-র (CID) হাতে গ্রেফতার মুর্শিদাবাদের (Murshidabad) ব্যবসায়ী। ধৃতের নাম জেনারুল। সিআইডি-র (CID) দাবি, বেআইনিভাবে গরুপাচারে যুক্ত ছিলেন জঙ্গিপুরের এই ব্যবসায়ী। কীভাবে হত পাচার? সিআইডি-র অভিযোগ, ১৮০০ গরু কিনে, তার মধ্যে ১২০০ গরুকে মৃত বা নিখোঁজ দেখিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। গতকাল সন্ধেয় জঙ্গিপুরের ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সিআইডি-র দাবি, গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার এনামুল হকের  ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। এনামুল ও জেনারুল মিলে গরুপাচার করত। এমনকি, সীমান্তে আটক করা গরুও নিলাম থেকে কিনে পাচার করা হত বলে সিআইডি-র দাবি। 

আরও পড়ুন: Malda News: গাজোলে CID হানা, মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি টাকা

অন্যদিকে চিটফান্ডকাণ্ডে সকাল থেকে হালিশহরে সিবিআই তল্লাশি। এবার কেন্দ্রীয় এজেন্সির নজরে বীজপুরের তৃণমূলের বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী। হালিশহরের জেটিয়ায় সুবোধ-কমলের পৈতৃক বাড়ি। এদিন সেখানে হানা দেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়ি ও অফিসেও প্রায় ৩ ঘণ্টা ধরে চলে তল্লাশি। অভিযান চলাকালীন সেখানে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

এর পাশাপাশি, হালিশহরে বিধায়কের ব্যক্তিগত সহায়ক অভিজিৎ শিকদার ওরফে বাপ্পার অফিস ও বাড়িতেও হানা দেয় সিবিআই। তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের লেকটাউনের দক্ষিণদাঁড়ি ও পাইকপাড়ার ফ্ল্যাটে। সিবিআই সূত্রে দাবি, মোট ৭টি জায়গায় চলছে তল্লাশি।  অন্যদিকে, রাজু সাহানির সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেও, চিটফান্ড-যোগ অস্বীকার করেছেন কাঁচরাপাড়ার পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী।  

বিপক্ষকে দাবিয়ে রাখতে কেন্দ্রীয় সরকার বিজেপি সিবিআই-ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। সুবোধ অধিকারী তো কম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যেতে হচ্ছে ইডি-তে।তবে এই সবে কিছু হবে না। চিটফান্ডকাণ্ডে বীজপুরেরর তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 

মালদার গাজোলে টাকা উদ্ধার: CBI’র অভিযানে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল ১ কোটি ৩০ লক্ষ টাকা থরে থরে সাজানো ৫০০ ও ২ হাজারের নোট! কোথা থেকে এল এত টাকা? নেপথ্যে কী? মাছ ব্যবসার আড়ালে কি মাদকের কারবার? রবিবার সকালে গাজোলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেন রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা CID’র অফিসাররা। 

CID সূত্রে দাবি,  সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হন ব্যবসায়ীর আত্মীয়, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ওম গুপ্ত। নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল পাচারের সঙ্গে ব্যবসায়ীর যোগ রয়েছে বলে সন্দেহ CID’র।

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget