এক্সপ্লোর

Netaji tableau: নেতাজির ট্যাবলো নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

Netaji tableau issue High Court: কলকাতা হাইকোর্ট জানিয়েছে,   ‘একেবারে শেষ মুহূর্তে এই মামলা দায়ের করা হয়েছে। পরশু প্রজাতন্ত্র দিবস, তাই কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়’। 

 

কলকাতা: নেতাজির ট্যাবলো (Netaji tableau) নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা (PIL) খারিজ কলকাতা হাইকোর্টে (Calcutta HC)। মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।মামলা খারিজ করে কলকাতা হাইকোর্ট জানিয়েছে,   ‘একেবারে শেষ মুহূর্তে এই মামলা দায়ের করা হয়েছে। পরশু প্রজাতন্ত্র দিবস, তাই কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়’। 

আবেদনকারী দাবি করেছেন,  ‘কোনও কারণ না জানিয়েই ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র’। অন্যদিকে, কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘নির্দিষ্ট কারণ ছিল, তাই বাতিল হয়েছে রাজ্যের ট্যাবলো।’

বাংলার ট্যাবলোর অনুমোদন না পাওয়ায়, মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দেয় কেন্দ্র। এই প্রেক্ষাপটে শুরু হয় আইনি লড়াই। রাজ্য সরকারের নেতাজি ট্যাবলো কেন বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার? এই প্রশ্ন তুলে মামলা করেন রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী। এদিন মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে।  

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, মামলাকারীর উদ্দেশে প্রশ্ন করেন কেন এত দেরিতে মামলা করা হল? বুধবার প্রজাতন্ত্র দিবস, এখন আর কি কিছু করার আছে? শেষ মুহূর্তে আদালতের কিছুই করার নেই। 

শুনানিতে রাজ্যের তরফে অ্যাডোভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, কোন যুক্তিতে ট্যাবলো বাতিল করা হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকার রাজ্যকে জানিয়েছে কি না সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। 

জবাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেন, ট্যাবলোর জন্য আবেদন জানিয়েছিল ২৮টি রাজ্য। নির্দিষ্ট কারণেই আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করা হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল আরও বলেন, বর্তমান কেন্দ্রীয়সরকার নেতাজিকে উপযুক্ত সম্মান দিয়েছে। দিল্লিতে তাঁর মূর্তি বসানো হচ্ছে, বসানো হয়েছে হলোগ্রাম মূর্তি।২৩শে জানুয়ারি থেকে ৭ দিন নেতাজির সম্মানে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। 

সব পক্ষের বক্তব্য শোনার পর, রায়দান স্থগিত রাখা হয়। বেলার দিকে মামলার রায় আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়।সেখানে জানানো হয়, শেষ মুহূর্তে মামলা দায়েরের কারণে, কোনও নির্দেশ দেওয়া আদালতের পক্ষে সম্ভব নয়। তাই খারিজ করা হল মামলা।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget