এক্সপ্লোর

Calcutta High Court: আনিসের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ আদালতের

Anis Khan Death: অভিযোগ ও দিনক্ষণ সহ মামলার আবেদন পত্র পেশ করার নির্দেশ রাজ্যকে। আগামী ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।

কলকাতা: আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল আদালত। অভিযোগ ও দিনক্ষণ-সহ মামলার আবেদন পত্র পেশ করার নির্দেশ রাজ্যকে। আগামী ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এদিন আনিস খানের মৃত্যুর ঘটনায় আইনজীবী কৌস্তভ বাগচী স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন করেন কলকাতা হাইকোর্টে। দুপুর ২টোয় লিখিত বক্তব্য নিয়ে আসার জন্য আইনজীবীকে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। 

অন্যদিকে মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠন করে আনিস খান খুনের তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে সাংবাদিক বৈঠকে আনিসের পরিবারের উদ্দেশে মমতা বলেন 'যে জীবন চলে গিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া আমার হাতে নেই। কিন্তু আমার হাতে যা আছে, যারা দোষী, নিরপেক্ষ তদন্তে তারা শাস্তি পাবে এবং বিচার হবে।' সোমবার একটি বৈঠকে এমনটাই 'কথা' দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হাওড়া (Howrah) আমতার (Amta) ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে তোলপাড় রাজ্য (Westbengal)।

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কেন কিছু বলছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন একাংশ। তবে এ দিনই নবান্নে আনিসের পরিবারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। এর পর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খুনের বিচারের আশ্বাস দেন তিনি।  

আরও পড়ুন: Mamata Banerjee: 'জোর করে জমি নেওয়া হচ্ছে না', দেউচা পাঁচামি নিয়ে কড়া বার্তা মমতার

এ দিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আনিস নিয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব। আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন,  নির্বাচনে আমাকে অনেক সাহায্যও করেছে। কাজেই ও আমাদের ছেলে।' তাঁর কথায়, 'আনিসের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজির সঙ্গে কাল আমার কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ব্যবস্থা করেছে। ঘটনা দুর্ভাগ্যজনক, কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।'

আরও পড়ুন: Anish Khan Death : নবান্নে আনিসের পরিবারকে দেখা করতে ডাকলেন মুখ্যমন্ত্রী, এলাকা উত্তাল বিক্ষোভে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget