এক্সপ্লোর

Nawsad Siddique: সন্তুষ্ট নন বিধায়ক, কেন্দ্রকে নিয়মিত নৌশাদের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ আদালতের

Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেও রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন নৌশাদ সিদ্দিকি।

কলকাতা: কেন্দ্রের দেওয়া রক্ষী নিয়ে সন্তুষ্ট নন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।  কেন্দ্রকে নিয়মিত নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ বিচারপতি মান্থার। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেও রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন নৌশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ,'বারবার নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ তোলা সত্ত্বেও।রাজ্য সরকার কর্ণপাত করেনি' ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, অভিযোগ নৌশাদের। ভাঙড়ের আইএসএফ বিধায়কের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফের ৭ জনের একটি দল রয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রবিবারই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের ISF বিধায়কের হুগলির ফুরফুরা শরিফের বাড়িতে পৌঁছে গেছে CISF-এর সাতজনের একটি টিম।কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেও পুরোপুরি সন্তুষ্ট হলেন না নৌশাদ।উল্টে রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তুললেন।তিনি বলেন, “আমি একজন বিধায়ক। আমার ন্যূনতম যে সিকিউরিটির প্রয়োজন হয়, একজন বিধায়কের যেটা প্রোভাইড করতে হয় রাজ্যকে, ততটুকুও আমাকে দেয়নি। আমি জানানোর পরেও আমাকে দেওয়া হয়নি।’’

পঞ্চায়েতের মনোনয়ন পর্বে বেলাগাম হিংসা ছড়িয়ে পড়ে ভাঙড়ে। গত ১৫ জুন, শুধু ভাঙড়েই দু'জন তৃণমূল কর্মী ও একজন ISF কর্মী খুন হন। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে কেন্দ্র ও রাজ্যকে চিঠি দেন নৌশাদ সিদ্দিকি। কিন্তু কোনও তরফেই সাড়া না পেয়ে, শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হন ভাঙড়ের বিধায়ক। এরপর ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় আদালত। রবিবার তাঁর ফুরফুর শরিফের বাড়িতে পৌঁছয় CISFএর টিম।

সম্প্রতি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দিয়েছে রাজ্য সরকার। অথচ নৌশাদ সিদ্দিকির দাবি, একজন বিধায়ক হিসেবে তাঁর যেটুকু নিরাপত্তা পাওয়ার কথা, তাঁকে সেটুকুও দেওয়া হয়নি।এই আবহে এদিন হাইকোর্টে নৌশাদের আইনজীবী আদালতে বলেন, “যে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট নন। তৃণমূল বিধায়ক সওকত মোল্লা জেড ক্যাটিগরির নিরাপত্তা পান। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষও এর থেকে বেশি নিরাপত্তা পান। তিনি একটি দলের রাজ্য নেতা‘’’ ভাঙড়ের পরিস্থিতি যে উদ্বেগজনক সেকথাও নৌশাদের আইনজীবী জানান আদালতে। এরপর বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “এখন ২৪ ঘণ্টা একজন ASI ও একজন PSO পান নৌশাদ সিদ্দিকি। বিচারপতির নির্দেশ, এখন থেকে নৌশাদ সিদ্দিকির নিরাপত্তা খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় সরকারকে। কোনও সমস্যা হলে, যে কোনও পক্ষ আদালতে মামলা করতে পারে। ’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget