এক্সপ্লোর

Recruitment Scam : মানিক-জেরা পর্বের আবহেই ইডি-কে প্রেসিডেন্সির জেল সুপারের সম্পত্তির হিসাব নিতে বলল হাইকোর্ট

Manik Bhattacharya : গত বছর ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি

কলকাতা : নিয়োগ দুর্নীতির মামলায় কার্যত খড়্গহস্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত মনে করছে, ২০২০-র নিয়োগ দুর্নীতি মামলায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে দুর্নীতি হয়েছে এবং তাতে আর্থিক লেনদেনের বিষয়ও রয়েছে। এই পরিস্থিতিতে আজই সিবিআইকে জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অক্টোবর মাস থেকে এই প্রেসিডেন্সি সংশোধনাগারেই বন্দি আছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি। তাঁকে জেরা করার সময় প্রেসিডেন্সি জেলের সুপার যেন কোনও সমস্যা না করেন সেকথাও বলেন বিচারপতি। তাঁর নির্দেশ, 'জেল সুপার সম্পূর্ণ সহযোগিতা করবেন, না করলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।' পাশাপাশি বিচারপতি ইডিকে নির্দেশ দেন, 'জেল সুপারের সম্পত্তির হিসাব নেওয়া শুরু করুন।'

পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। গত বছর ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। রাতভর জিজ্ঞাসাবাদের পর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন মানিক। একই জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ও।

আজ কলকাতা হাইকোর্টে ২০২০-র একটি মামলায় শুনানি চালকালীন ফের চর্চায় উঠে আসেন মানিক ভট্টাচার্য। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আজ রাত ৮ থেকে ৮.৩০-র মধ্যে এবং আগামীকাল সকাল ৯টার মধ্যে সিবিআইকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা শুরু করতে হবে। জেরা-পর্ব ভিডিওগ্রাফি করতে হবে। ক্যামেরায় না হলে ফোনে রেকর্ড করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, 'এখানে নিশ্চয় আর্থিক লেনদেন আছে।' বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, 'প্রেসিডেন্সি জেলের সুপার কোনও সমস্যা তৈরি করবেন না। জেল সুপার সম্পূর্ণ সহযোগিতা করবেন, না করলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।' এমনকী ইডি-কে জেল সুপারের সম্পত্তির হিসাব নেওয়া শুরু করার কথা বলেন বিচারপতি।

এর পাশাপাশি সিবিআইয়ের কাছে বিচারপতি জানতে চান, জেরার সময় অন্য কোন ব্যক্তি থাকেন? উত্তরে সিবিআই জানায়, না। তখন বিচারপতি বলেন, প্রয়োজন মনে করলে আদালত বিশেষ আধিকারিক দিতে পারে। সিবিআই জানায়, যেহেতু আগের মামলায় গ্রেফতারির ওপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তাই এই নতুন অভিযোগে নতুন এফআইআর প্রয়োজন। ইডিকে উদ্দেশ্য করে বিচারপতি মন্তব্য করেন, 'আমি সবকিছু করছি, কিন্তু ভগবান যিনি ওপরে বসে আছেন, তিনি কিছু করছেন না। আপনি জানেন তো কে ভগবান।' কাল বিকাল চারটেয় এই মামলায় ফের শুনানি রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget