এক্সপ্লোর

Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকে নিয়োগের আশা, কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?

High Court: শুক্রবার মামলার শুনানি ছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। কী বললেন তিনি?

সৌভিক মজুমদার, কলকাতা: নিয়োগের আশা রাজ্যে। প্রায় ৮ বছর পরে উচ্চ প্রাথমিকে নিয়োগ (Upper Primary Recruitment) শুরুর সম্ভাবনা। মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্যপদে শুরু করা যেতে পারে নিয়োগ। শুরু করা যেতে পারে সুপারিশ পত্র দেওয়ার কাজও। জানিয়ে দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ (High Court on Upper Primary Recruitment)। আর এই নির্দেশের ফলেই আশার আলো চাকরিপ্রার্থীদের মনে। 

দীর্ঘ ৮ বছর ধরে আটকে রয়েছে উচ্চ প্রাথমিকে নিয়োগের বিষয়টি। মামলার গেরোয় ফেঁসে রয়েছেন চাকরিপ্রার্থীরা (Job Seekers on recruitment News)। যাতে শর্তসাপেক্ষে নিয়োগ করা যেতে পারে, সেই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

কী জানিয়েছে হাইকোর্ট?
বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় ১৩ হাজার শূন্যপদে নিয়োগ আটকে রাখা সম্ভব? মামলার শুনানি চলাকালীন  বিচারপতি তপোব্রত চক্রবর্তীর প্রাথমিক পর্যবেক্ষণে জানান, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্যপদে শুরু করা যেতে পারে নিয়োগ। শুরু করা যেতে পারে সুপারিশ পত্র দেওয়ার কাজ।

বিচারপতি তপোব্রত চক্রবর্তী স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান, এই মামলায় মামলাকারীর সংখ্যা কত? স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) সেই সংখ্যা জানানোর নির্দেশ দেন তিনি। সেই সময়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর উদ্দেশে এই মামলাকারী চাকরিপ্রার্থীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনার কাছে যে মামলাগুলি আছে। সেখানে যদি সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখেন তাহলে ঠিক আছে। আর আপনি যদি তার বিপক্ষে যান তাহলেই আপনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে।' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি বিচারপতি তপোব্রত চক্রবর্তী। ২৮ ফেব্রুয়ারি দুপুর ২ টোয় এই মামলার পরবর্তী শুনানি।

১১ তারিখ নিয়োগে মামলার জট নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Recruitment)। তিনি বলেন, 'সরকারি চাকরি ৫ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক-যুবতীদের ভবিষ্যত নষ্ট না করবার জন্য। এত টিচার নেওয়া হবে, এত পোস্ট খালি আছে। আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি, সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য।' সিপিএম, বিজেপি মামলা করায় নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে অভিযোগও করেন তিনি। 

কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় ১৩ হাজার শূন্যপদে নিয়োগ আটকে রাখা সম্ভব? শুক্রবার  সেই প্রশ্ন তুললেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীও।

আরও পড়ুন: জেলেই মৃত্যু চরম পুতিন-বিরোধী নাভালনির, কীভাবে মারা গেলেন?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget