এক্সপ্লোর

Calcutta High Court: ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে ISF, শর্তসাপেক্ষে অনুমতি আদালতের

ISF Meeting: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে, ISF-কে সভা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

সৌভিক মজুমদার, কলকাতা: ভিক্টোরিয়া হাউসের সামনে ISF-এর সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২১ জানুয়ারি দুপুর ২.৩০ থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সভার অনুমতি। কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত।

শর্তসাপেক্ষে সভার অনুমতি: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে, ISF-কে সভা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ২১শে জানুয়ারি ISF-এর প্রতিষ্ঠা দিবস। সেদিন, ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চায় তারা।  কিন্তু অভিযোগ, পুলিশ অনুমতি দিচ্ছে না। ওই স্থানে সভা করতে চেয়ে মঙ্গলবারই হাইকোর্টের দ্বারস্থ হয় ISF ।বুধবার, এই মামলার শুনানিতেই উঠে আসে, গত বছর, প্রতিষ্ঠা দিবসে, ধর্মতলায় ISF-এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির প্রসঙ্গ।

গত বছর ২১শে জানুয়ারি, ISF-তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। তার রেশ আছড়ে পড়ে ধর্মতলায়।কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই প্রেক্ষাপটে এদিন হাইকোর্টে রাজ্য সরকারের তরফে বলা হয়, পুলিশের গুলিতে ১১ জনের মৃত্যুতে ওখানে সভা করে একটা নির্দিষ্ট দল। আর কাউকে অনুমতি দেওয়া হয় না। তখন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ISF ৫ হাজার লোকের সভা করার আবেদন করেছিল। এখন তারা ১ হাজার লোক নিয়ে সভা করতে রাজি। এরপরও, আপনারা আপত্তি করছেন ওই জায়গা নিয়ে। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে সংগঠনের ইচ্ছেমতো জায়গা পছন্দ করতে পারবে না, এই ইস্যুতে, শাহিনবাগ রায় দেখুন। দুপক্ষের সওয়াল জবাবের পর ISF-কে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে, সভা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। এর আগে, বিভিন্ন সময় পুলিশ-প্রশাসনের অনুমতি না পেয়ে, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে হাইকোর্টের থেকে অনুমতি নিয়েছে বিজেপি। এবার, একই ভাবে সভার অনুমতি পেল ISF-ও।

এদিনের নির্দেশে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন,

  • ২১ শে জানুয়ারি, দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সভা করার অনুমতি দেওয়া হল।

  • ১ হাজার জনকে নিয়ে সভা করতে পারবে ISF

  • ১৫টির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না।

  • ভিনটেজ কার র‍্যালির জন্য গাড়ি যাওয়ার জায়গা রাখতে হবে।

  • উস্কানিমূলক কোনও মন্তব্য করা যাবে না।

  • সভার ভিডিও রেকর্ডিং করতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Madhyamik Exam 2024: বদলে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময়, বিজ্ঞপ্তি জারি দুই বোর্ডের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget