এক্সপ্লোর

Madhyamik Exam 2024: বদলে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময়, বিজ্ঞপ্তি জারি দুই বোর্ডের

Madhyamik and HS Exam 2024: সময়ের বদল হলেও বদলাচ্ছে না সূচি। অর্থাৎ যে দিন যে পরীক্ষা হওয়ার কথা, সেদিন সেই পরীক্ষাই হচ্ছে। 

কলকাতা: বদলে যাচ্ছে মাধ্যমিক (Madhyamik 2024) এবং উচ্চমাধ্যমিকের (HS Exam 2024) সময়। মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা।  উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। আগামী মাসেই শুরু হচ্ছে দুই পরীক্ষা। ফেব্রুয়ারি মাস জুড়েই চলবে পরীক্ষা। তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, সময়ের বদল হলেও বদলাচ্ছে না সূচি। অর্থাৎ যে দিন যে পরীক্ষা হওয়ার কথা, সেদিন সেই পরীক্ষাই হচ্ছে। 

মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে

  • মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে বেলা ১টায়। নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ৬টায় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বিলি করা প্রশ্নপত্র। প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে সেন্টার সেক্রেটারি এবং অফিসার ইন চার্জকে। প্রশ্নপত্রের বাক্স সংগ্রহের পর পুলিশি পাহারায় বেরোতে হবে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে সকাল ৮টার মধ্যে।
  • সকাল ৬টা থেকেই পরীক্ষা কেন্দ্রে মোতায়েন থাকবে পুলিশ। সেন্টার সেক্রেটারি এবং অফিসার ইন চার্জ পৌঁছানোর পর ভেন্যু সুপারভাইজার এবং অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজারকে প্রশ্নপত্র বুঝে নিতে হবে।
  • সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা।
  • সকাল ৮টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা।

উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে 

বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সূচি নির্দিষ্ট রেখেই উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদল করা হচ্ছে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে ১টায়। তবে ভকেশনাল বিষয়, ভিস্যুয়াল আর্ট, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে সময় এক নয়। সংশ্লিষ্ট বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে ১১টা ৪৫ মিনিটে।

বেলায় নয় এবার সকাল থেকে শুরু হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে টানা ১০ দিন। ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। এর আগে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সকাল ১১.৪৫ মিনিট। তার বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সকাল ৯.৪৫ মিনিটে। উচ্চমাধ্যমিক শুরু হত বেলা ১২টায়। তার পরিবর্তে চলতি বছর শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন। সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WB Corona Death: রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget