এক্সপ্লোর

SSC Case: নিয়োগে কার, কী দায়িত্ব ছিল! মানিককে ডেকে জিজ্ঞাসাবাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Justice Abhijit Ganguly: উত্তর দেওয়া প্রস্তুতির জন্য সময় চাইলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।

কলকাতা: মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly_। দুপুর ৩.১৬ থেকে দুপুর ৩.৪৫ পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ বিচারপতির। ২০১৬-র প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ বিচারপতি (SSC Case)। 'কোন সংস্থার মাধ্যমে পরীক্ষার ফলপ্রকাশ?' মানিকের কাছে জানতে চান বিচারপতি (Manik Bhattacharya)। তবে একাধিক প্রশ্নের উত্তর মানিক এড়িয়ে যান বলে খবর।

উত্তর দিতে গিয়ে প্রস্তুতির জন্য সময় চাইলেন মানিক

আদালত সূত্রে জানা গিয়েছে, 'নিয়োগ প্রক্রিয়ায় কার কী দায়িত্ব ছিল?' জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু বেশির ভাগ প্রশ্নের উত্তরই মানিক এড়িয়ে গিয়েছেন বলে খবর। শুধু তাই নয়, জানা যাচ্ছে, উত্তর দিতে গিয়ে প্রস্তুতির জন্য সময় চাইলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।

এ দিন মানিকের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন ছিল, মানিক এস বাসু রায় কোম্বানি নামের কোনও সংস্থার নাম শুনেছেন কিনা। জবাবে মানিক জানান, নাম শুনেছেন। তবে নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না। যাসিদ্ধান্ত, তা পর্ষদ নিয়েছে। ২০১৪ সালের টেট এবং ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ার অ্যাপটিটিউট টেস্ট নেওয়াই হয়নি বলে অভিযোগ ছিল। যদিও মানিক জানান, তাঁর আমলে এমন হয়নি। 

মানিককে সশরীরে আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো প্রেসিডেন্সি জেলকে নির্দেশ দেওয়া হয়। সেই মতো এ দিন দুপুর ৩টে বেজে ৫ মিনিট নাগাদ হাইকোর্টে পৌঁছন মানিক। এর পর ৩টে বেজে ১৬ মিনিট নাগাদ ১৭ নম্বর কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে পৌঁছন। তার পর ৩টে বেজে ৪৫ নাগাদ পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্য়ায় মানিককে একাধিক বিষয়ে প্রশ্ন করেন। 

আরও পড়ুন: SSC Case: তাবড় প্রভাবশালী জড়িত! ‘নাম বলতে পারছি না, কেস ডায়েরি শুধু দেখুন একবার’, বিচারককে আর্জি ED-র

আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান মানিক। প্রস্তুতির জন্য সময়ও চান তিনি। আদালত সূত্রে খবর, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের পরীক্ষা নিয়েই এ দিন মানিককে একাধিক প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরীক্ষার দায়িত্বে কোন সংস্থা ছিল, ফলপ্রকাশের দায়িত্বে কারা ছিল জানতে চান তিনি।

২০১৬ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক

২০১৬ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক। তার জেরেই তাঁকে এ দিন এই সংক্রান্ত প্রশ্ন করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদ চলাকালীন এ দিন ১৭ নম্বর এজলাস ভিড়ে ঠাসা ছিল। সেখানেই সওয়াল জবাব চলে দীর্ঘ ক্ষণ। সওয়াল জবাব শেষে ১৫ মিনিটের জন্য এজলাসের বাইরে যেতে বলা হয় মানিককে। জিজ্ঞাসাবাদের লিখিত রেকর্ডও তৈরির নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাতে সই করবেন মানিক। তার পর ফিরিয়ে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget