এক্সপ্লোর

Abhijit Gangopadhyay: 'আমি BJP-তে যোগ দিচ্ছি', ঘোষণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Justice Abhijit Ganguly: মঙ্গলবার সকালে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: সব জল্পনার অবসান। বিজেপি-তে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন তিনি। বিচারপতি দায়িত্ব ছাড়ছেন ঘোষণার পর থেকেই তিনি কোন দলে যোগদান করছেন, সেই নিয়ে আগ্রহ ছিল সকলের। এদিন নিজেই তার অবসান ঘটালেন। যদিও তিনি BJP-তেই যোগ দিচ্ছেন বলে গত কয়েক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। (Abhijit Gangopadhyay)

মঙ্গলবার সকালে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানমের চেম্বারে গিয়েও পদত্যাগপত্রের প্রতিলিপি জমা দেন। এর পর দুপুরে সাংবাদিক বৈঠক করে BJP-তে যাওয়ার ঘোষণা করেন তিনি। (Justice Abhijit Ganguly)

 আগামী ৭ মার্চ BJP-তে আনুষ্ঠানিক ভাবে যোগদান করছেন বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন গেরুয়া শিবিরকেই রাজনৈতিক ইনিংস শুরু জন্য বেছে নিলেন, তার কারণও খোলসা করেন। তিনি বলেন, "বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। সেই কারণেই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

আরও পড়ুন: Abhijit Ganguly: CPM-এ গেলেন না কেন? 'ধর্মে বিশ্বাসী তাই', জবাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

তৃণমূল যেভাবে লাগাতার আক্রমণ করে এসেছে, রাজনীতির ময়দানে দেখে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তার জেরেই রাজনীতিতে নামার সিদ্ধান্ত বলে আগেই জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনও একই সুর ধরা পড়ে তাঁর গলায়। তিনি বলেন, "শাসকদল আমাকে নানা ভাবে অপমান করেছে। অপমানজনক কথাবার্তা বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুমন্তব্য করার জন্য কুখ্যাত। সম্ভবত ওঁর বেড়ে ওঠার মধ্যে সমস্যা রয়েছে।"

তৃণমূল খুব বেশিদিন আর মসনদে নেই বলেও এদিন ভবিষ্যদ্বাণী করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, "তৃণমূল ভিতরে ভিতরে ভাঙছে। এই দল আর বেশিদিন নেই। এই মুহূর্তে তৃণমূল কোনও রাজনৈতিক দল নয় যাত্রা পার্টি। তৃণমূল দুষ্কৃতীদের দল, তাদের পালার নাম মা-মাটি-মানুষ। ২০২৬ পর্যন্ত তৃণমূল দলটা টিকবে না। আমার ধারণা ২০০৯-এ সিপিএম -এর যে অবস্থা হয়েছিল ২০২৪-এ তৃণমূলের সেই অবস্থা হবে।"

সোমবার শেষবার নিজের এজলাসে বসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সমস্ত মামলা থেকে অব্যাহতি নেন। তার পর মঙ্গলে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের চেম্বারে গিয়ে গিয়ে ইস্তফাপত্র জমা দেন।  হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষদিনে চোখের জল ধরে রাখতে পারেননি অনেক কর্মীই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget