এক্সপ্লোর

Abhijit Ganguly: CPM-এ গেলেন না কেন? 'ধর্মে বিশ্বাসী তাই', জবাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhijit Ganguly on CPM: বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তাই BJP-তে যাচ্ছেন বলে জানান। 

কলকাতা: রাজনীতিতে নামছেন বলে ঘোষণার পর থেকেই জল্পনা চলছিল। গেরুয়া শিবিরের দিকেই তিনি ঝুঁকে রয়েছেন বলেও খবর আসে। শেষ পর্যন্ত মঙ্গলবার সেই জল্পনায় সিলমোহর দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে পদত্যাগ করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৭ মার্চ তিনি আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দিচ্ছেন বলে জানালেন। কেন BJP-কে বাছলেন, কেন সিপিএম বা কংগ্রেসকে নয়, তারও জবাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

মঙ্গলবার সকালে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানমের চেম্বারে গিয়েও পদত্যাগপত্রের প্রতিলিপি জমা দেন। এর পর দুপুরে সাংবাদিক বৈঠক করে BJP-তে যাওয়ার কথা ঘোষণা করেন। বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তাই BJP-তে যাচ্ছেন বলে জানান। 

নিয়োগ দুর্নীতির একের পর এক মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার দেওয়া থেকে তৃণমূল নেতৃত্বকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ, সেই নিয়ে  অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে পিছপা হয়নি তৃণমূল। তিনি বামপন্থী এমন কটাক্ষও শোনা যায়। বিচারপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা ঘোষণা করেও জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে, তৃণমূল ছাড়া বাকি যে কোনও দলেই যেতে পারেন তিনি। 

আরও পড়ুন: Abhijit Gangopadhyay: 'আমি BJP-তে যোগ দিচ্ছি', ঘোষণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কিন্তু সিপিএম বা কংগ্রেসে কেন গেলেন না, BJP-কে কেন বাছলেন এদিন প্রশ্ন করা হয়। জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি ধর্মে বিশ্বাস করি। ঈশ্বরে বিশ্বাস করি আমি। তাই সিপিএম-এ যোগ দিইনি। কংগ্রেস একটি পারিবারিক জমিদারির দল। তাই সেখানে যাওয়ার প্রশ্ন নেই। তৃণমূল ভিতরে ভিতরে ভাঙছে, আর বেশি দিন নেই।"

BJP-তে যাওয়ার সিদ্ধান্ত কি একান্তই তাঁরই, নাকি BJP-র তরফে তাঁকে প্রস্তাব দেওয়া হয়? প্রশ্নের উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমিও বিজেপি-র কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। বিজেপি-ও আমার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রধানমন্ত্রী অত্যন্ত ভাল মানুষ। খুবই পরিশ্রমী। উনি আমাদের দেশের উন্নয়নের জন্য চেষ্টা করছেন।"

অভিজিৎ গঙ্গোপাধ্যায় BJP-তে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। যদিও মঙ্গলবার পর্যন্ত ধোঁয়াশা জিইয়ে রেখেছিলেন তিনি। তৃণমূল ছাড়া কোনও দলকে নিয়েই তেমন আপত্তি নেই বলে জানান। কিন্তু মঙ্গলে তিনি জানান, BJP-ই তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। তিনি ধর্মে বিশ্বাস করেন। তাই CPM-এ যাননি। কংগ্রেসকে পারিবারিক জমিদারি বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Madan Mitra: মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
Weather Alert: ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই
ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই
TMC 21 July: একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও
একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও

ভিডিও

Mamata Banerjee |
TMC - 21th July News |
Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget