এক্সপ্লোর

Calcutta High Court : 'এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে?' পঞ্চায়েত ভোটে হিংসা-মামলায় রাজ্যকে ফের ভর্ৎসনা হাইকোর্টের

Panchayat Election : 'পুনর্গণনায় ৩১৯টি ব্যালট (Ballot) বাতিল করেছেন, এটা কি খেলা নাকি ? ওই সময় বিডিও কি চোখ বন্ধ করে ছিলেন ?' মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।

সৌভিক মজুমদার, কলকাতা : পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) হিংসা-মামলায় রাজ্যকে ফের ভর্ৎসনা বিচারপতি অমৃতা সিন্হার। ঠাকুরপুকুর-মহেশতলায় গণনাকেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল। পাশাপাশি গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগে মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সিনহার মন্তব্য, 'এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে ? আদালতকে আধিকারিক নিযুক্ত করে নির্বাচন করাতে হবে ?'

পাশপাশি ঝালদায় ব্যালট বাতিল মামলায় বিডিও-কে ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তাঁর মন্তব্য, 'পুনর্গণনায় ৩১৯টি ব্যালট (Ballot) বাতিল করেছেন, এটা কি খেলা নাকি ? ওই সময় বিডিও কি চোখ বন্ধ করে ছিলেন ? যদি এমন ভুল হতেই থাকে, তাহলে নির্বাচনের গুরুত্ব কী ? কে চাপ দিয়েছিল পুনর্গণনার জন্য? তাহলে এত দ্রুততা কীসের ? প্রথমবার গণনার সময় কারও নজরে এল না যে ব্যালটে সই ছিল না?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। পাশাপাশি কমিশনকে হলফনামা জমার নির্দেশ। আগামী ৭ অগাস্ট পরবর্তী শুনানি।

পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) নিয়ে হাইকোর্টে আজ একগুচ্ছ মামলার শুনানি। শুধু পঞ্চায়েত ভোট নিয়েই শুনানি রয়েছে অন্তত ৪০টি মামলার। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে রয়েছে ২২টি জনস্বার্থ মামলা। ১৬টি মামলা রয়েছে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রয়েছে ২টি মামলার শুনানি। ভোট-সন্ত্রাস, কারচুপি নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি। পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও রায় দেবে আদালত। 

গত ২১-শে জুন ISF-এর করা একটি মামলায়, রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে একের পর এক প্রশ্নবানে বিদ্ধ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তিনি জানতে চান, নির্বাচন প্রক্রিয়া কি চলছে? নির্বাচন কমিশনার কি আছেন? রাজ্যপাল তাঁর (রাজীব সিন্হা) জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দিয়েছেন শুনলাম? এরপর বিচারপতি অমৃতা সিন্হা আরও বলেন, পঞ্চায়েত ভোটের নামে এসব কী হচ্ছে জানি না!

                                       

আরও পড়ুন- ২০২৪-এই কি শেষ ICSE পরীক্ষা ? কলকাতায় এসে ইঙ্গিত বোর্ডের CEO জেরি অ্যারাথুনের

 

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget