এক্সপ্লোর

Calcutta High Court : শুভেন্দু অধিকারীর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা

Justice Rajasekhar Mantha : 'দীর্ঘ শুনানি করার সময় এই এজলাসের নেই, আদালতে আরো ৫৩ জন বিচারপতি আছে, মামলা অন্য কোন এজলাসে পাঠানো হোক, মন্তব্য বিচারপতির রাজাশেখর মান্থার।

সৌভিক মজুমদার, কলকাতা : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। হাইকোর্টে (Calcutta High Court) দ্রুত শুনানি হচ্ছে না, জানিয়ে দু'বার সুপ্রিম কোর্টে অভিযোগ জানায় রাজ্য। কোনও হস্তক্ষেপ না করে হাইকোর্টেই মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। যে প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ 'সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন দেখে মনে হয়েছে যেন মামলাকারির জন্যই শুনানিতে দেরি হয়েছে। কিন্তু এই আদালত দেখেছে যে কোন পক্ষই দ্রুত শুনানিতে আগ্রহী নয়'। যার পরই দুটি মামলা থেকেই সরে দাঁড়ান কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি। 

শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুরক্ষাকবচ ও অন্য একটি মামলা থেকে এর আগে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি পার্থসারথি সেন। এবার সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা। 'দীর্ঘ শুনানি করার সময় এই এজলাসের নেই, আদালতে আরো ৫৩ জন বিচারপতি আছে, মামলা অন্য কোন এজলাসে পাঠানো হোক, মন্তব্য বিচারপতির রাজাশেখর মান্থার।

আরও পড়ুন- ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে নগর দায়রা আদালতে মামলা । নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে মানহানির মামলা (Defamation Case) দাখিল হল। কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) বিনীত গোয়েলের (Vineet Goyal) হয়ে আবেদন করল রাজ্য। ত ১৭ এপ্রিল একটি ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। একটি বাসের ছবি দিয়ে ট্যুইটে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিনীত গোয়েলের পুলিশ পাহারা দিয়ে এই বাসটি পটুয়াপাড়া থেকে বের করেছে। মনে হয় এই বাসটিতে টাকা রয়েছে। আমি সিবিআই-ইডি-কে অনুরোধ করব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে আবেদনে জানানো হয় যে, বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। পুলিশের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রিপোর্টে পুলিশ জানায়, পুলিশ এবং পুলিশ কমিশনারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের অভিযোগ করা হয়েছে। ১৬ এপ্রিল রাজনৈতিক প্রচারের জন্য নিয়ে আসা হয়েছিল ওই বাসটি। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান এমন একজনের জন্য আনা হয়েছিল বাসটি। ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য পুলিশ মোতায়েন ছিল।

আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget