এক্সপ্লোর

Calcutta High Court: 'কীসের ভিত্তিতে ছাত্রদের গ্রেফতার?' ফের হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ

Nabanna Abhijan, Calcutta High Court: এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন তোলেন পুলিশি তৎপরতা নিয়ে। বিচারপতি জানতে চান, 'কীসের ভিত্তিতে গ্রেফতার করল পুলিশ?'

কলকাতা: নবান্ন অভিযানে গুলি চালানো, এমনকী, খুনেরও ষড়যন্ত্র রয়েছে- সেই 'ইনপুটের' ভিত্তিতে তৎপর হয়েছিল পুলিশ। এমনকী নবান্ন অভিযানের আগের রাতে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছিল ৪ ছাত্রকে। যদিও পরের দিনই মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল।এই ঘটনার প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় চার ছাত্রের পরিবার। সেই মামলার শুনানি এদিন শুরু হয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।  যা নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হল পুলিশকে। 

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন তোলেন পুলিশি তৎপরতা নিয়ে। বিচারপতি জানতে চান, 'কীসের ভিত্তিতে গ্রেফতার করল পুলিশ? কীসের ভিত্তিতেই বা ছাড়া হল?' এরপরই বিচারপতি ভরদ্বাজ বলেন, 'এভাবে চললে তো পুলিশ যাকে খুশি গ্রেফতার করবে,২৪ ঘণ্টা পর ছেড়ে দেবে'।                                          

কাল মামলার যাবতীয় নথি পেশ করতে রাজ্যকে নির্দেশ বিচারপতি ভরদ্বাজের। এদিকে বিচারপতির এজলাসে রাজ্যের তরফে বলা হয়, পুলিশের কাছে খবর ছিল এই ৪ জন গন্ডগোল করতে পারে, তাই গ্রেফতার। পাল্টা প্রশ্ন করেন বিচারপতিও। তিনি বলেন, 'পুলিশ কোথা থেকে এদের বিরুদ্ধে তথ্য পেয়েছিল? কী অভিযোগ পেয়েছিল পুলিশ? অতীতে এঁদের বিরুদ্ধে অপরাধের কোনও নিদর্শন আছে? যদি গুরুতর অভিযোগ থেকে থাকে, তবে ছেড়ে দিল কেন? যদি পুলিশের কাছে তথ্য বিশ্বাসযোগ্য না হয় তাহে ২৪ ঘণ্টা আটকেই বা রাখা হল কেন?', রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। 

আরও পড়ুন, 'পুজোর অনুদান তো ফেরাচ্ছেন, বেতন, বোনাস নেবেন তো?' সরকারি কর্মচারীদের নিশানা কাঞ্চন মল্লিকের

অন্যদিকে,  সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জোর থাপ্পড় খেল রাজ্য। রাজ্যের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। নবান্ন অভিযানের দিন এবিপি আনন্দের স্টুডিও থেকে বেরোতেই সায়নকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুর ২টোর মধ্যে সায়নকে মুক্তির নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।  পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'প্রথমে ১২ হাজার নিয়োগের পর আরও ৩৮ হাজার নিয়োগ হবে', নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'প্রথমে ১২ হাজার নিয়োগের পর আরও ৩৮ হাজার নিয়োগ হবে', নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget