এক্সপ্লোর

Calcutta High Court: তারিখ পরিবর্তন, CID নোটিসে হাজিরা দিতেই হবে অর্জুনকে; নির্দেশ হাইকোর্টের

Arjun Singh: CID নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। তাতে হাজিরা দিতে নির্দেশ দিল হাইকোর্ট।

কলকাতা: CID নোটিসে হাজিরা দিতেই হবে অর্জুন সিংহকে (Arjun Singh)। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্ট জানিয়েছে, ১২ তারিখের বদলে ১৪ই হাজিরা দিতে হবে বিজেপি নেতাকে। উপনির্বাচনের পরের দিন সকাল সাড়ে ১১টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, ৪ ঘণ্টা বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে CID। 

ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগের তদন্তে পুরসভার প্রাক্তন চেয়ারম্য়ান তথা বিজেপি নেতা অর্জুন সিংহকে তলব করে সিআইডি। ১২ নভেম্বর তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে নির্দেশ দেয় সিআইডির আর্থিক দুর্নীতি দমন শাখা। এর আগেও অর্জুন সিংকে তলব করা হয়েছিল। উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা দেননি প্রাক্তন বিজেপি সাংসদ। আর দ্বিতীয়বার সমন দিতেই নোটিস ইস্য়ুর তারিখ নিয়ে প্রশ্ন তুলে, সরব হন অর্জুন সিংহ। অর্জুন অভিযোগ করেন, "পাঁচ তারিখে চিঠি দেখাচ্ছে ইস্য়ু করা। চার তারিখে ইস্য়ু করেছে। একটা উপনির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ চার বছর পরে, পাঁচ বছর পরে আবার চিঠি আসতে শুরু হল।তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। তাই এইসব কাজ করছে। ভয় দেখাবার একটা চেষ্টা করছে। যাতে আমরা ভোটের সঙ্গে যুক্ত না হতে পারি। ১৩ তারিখে ভোট আছে। ১২ তারিখে আমাকে ডেকে নানরকম হেনস্থা করতে পারে।'' 

এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিংহ। CID নোটিস চ্যালেঞ্জ করেন বিজেপি নেতা। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে, CID নোটিসে হাজিরা দিতেই হবে অর্জুন সিংহকে। তবে ১২ নয়, তার পরিবর্তে হাজিরা দিতে হবে ১৪ নভেম্বর। অর্জুনকে নোটিস মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, 'আবার ডাকতে হলে নভেম্বরের শেষ সপ্তাহে ডাকতে হবে।' রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেন, '২০২০ থেকে কতবার CID তলব?'

২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভার চেয়ারম্য়ান ছিলেন অর্জুন সিংহ। ২০১৮ সালে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কে কয়েক কোটি টাকার ঋণ দুর্নীতির অভিযোগ ওঠে। কোনও নথি না দেখেই একটি সংস্থাকে ১৩ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই মামলায় অর্জুন সিংহর ভাইপো পাপ্পু সিংহের ঘনিষ্ঠ কৃষ্ণাজি সাউ,  সমবায় ব্যাঙ্কের তত্‍কালীন CEO ও অফিসার অন স্পেশাল ডিউটি এবং এক ঠিকাদারকে গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ভাটপাড়া পুরসভার ভুয়ো ওয়ার্ক অডার বের করে জামাইকে ৪ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে অর্জুন সিংহর বিরুদ্ধে মামলা করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম। সেই তদন্তে বিজেপি নেতাকে তলব করেছে CID। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: RGKar Case: বিনীত গোয়েল...নিজে আমাকে ফাঁসিয়েছেন, আজও প্রিজ়ন ভ্যান থেকে চিৎকার সঞ্জয় রায়ের

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget