এক্সপ্লোর

Calcutta High Court: গ্র্যান্ড হোটেলের নীচে পা রাখাই দায়, হকার-মুক্ত করতে হবে রাস্তা, পৌরসভাকে নির্দেশ হাইকোর্টের

Kolkata News: ছ'সপ্তাহের মধ্যে হকার, বেআইনি দখলদার সরিয়ে খালি করতে হবে রাস্তা। নির্দেশ আদালতের।

কলকাতা: পুজোয় বাকি নেই আর এক মাসও। তার ঠিক আগে শহর কলকাতাকে বেআইনি দখলদারি থেকে মুক্ত করার নির্দেশ (Kolkata News)। কলকাতা পৌরসভা সংলগ্ন এলাকা থেকে বেআইনি দখলদার এবং হকারদের সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ছয় সপ্তাহের মধ্যে তাঁদের সরাতে হবে বলে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (Calcutta High Court)। 

বেআইনি দখলদারি থেকে রাস্তা মুক্ত করার নির্দেশ

বুধবার কলকাতা পৌরসভাকে এই মর্মে নির্দেশ দিয়েছে আদালত। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, "ধর্মতলার গ্র্যান্ড হোটেলের নীচে বহু দোকান রয়েছে। সেগুলি দখলদারদের জন্য দেখাই যায় না। ফুটপাতে কেউ গিয়ে বসলেই, মানুষ ভিড় করছেন। সচেতনতার বড্ড অভাব রয়েছে। মানুষ পার্কস্ট্রিটের স্টিফেন কোর্টের কথা ভুলে গিয়েছেন।"

মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং বিষয়টি নিয়ে কোনও রাজনীতি কাম্য নয় বলেও এদিন মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, "একটি ভিডিওতে দেখলাম এক প্রবীণের সঙ্গে একজন তরুণী দোকানদার দুর্ব্যবহার করছেন। নির্বাচিত পৌর প্রতিনিধিরা আলোচনা করে সিদ্ধান্ত নিন। অযথা রাজনীতি করবেন না। রাজনীতিতে জড়িয়ে গেলে কোনও কাজ হবে না।"

আরও পড়ুন: Kaustav Bagchi: 'লক্ষাধিক মানুষের জমায়েত করে সরকারকে বোঝাব', হুঁশিয়ারি শুভেন্দু সঙ্গে মিছিলে হাঁটা কৌস্তভের

কলকাতা শহরের ফুটপাত জুড়ে ব্যবসাপাতি গজিয়ে ওঠা দীর্ঘদিনের সমস্যা। যাতায়াত করতে গিয়ে অসুবিধেয় পড়েন সাধারণ মানুষ। পুজোর আগে যখন কেনাকাটায় ব্যস্ত মানুষ জন, এই সমস্যা আরও বেশি করে পরিলক্ষিত হচ্ছে। সেই সময়ই এই নির্দেশ দিল হাইকোর্ট। শুধু বেআইনি দখলদার এবং হকারদের থেকে রাস্তা মুক্ত করাই নয়, পৌরসভা এলাকার মধ্যে পড়ে না, এমন জায়গাতেও কোথায়, কত হকার রয়েছে, তার হিসেবও চেয়েছে আদালত।

শহরের রাস্তায় ফুটপাত দখলের অভিযোগ আজকের নয়

শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় হকারদের ভিড় করা নিয়ে এর আগেও একাধিক বার অভিযোগ জমা পড়েছে। হকারদের সরাতে একাধিক বার আলাপ-আলোচনাও হয়। কলকাতা পৌরসভাতেও বিষয়টি ওঠে। কিন্তু তার পরেও সমস্যা মেটেনি। বরং রাস্তার পাশের ফুটপাতে পা রাখাই দায় হয়ে উঠেছে। সেই পরিস্থিতিতেই এমন নির্দেশ আদালতের। কিন্তু সরাতে গেলেও, এই হকাররা কোথায় যাবেন, রুজি-রোজগার চলবে কী করে, সেই নিয়েও প্রশ্ন উঠছে। এ নিয়ে রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget