এক্সপ্লোর

Murshidabad News: স্ত্রীকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা স্বামীর, দ্বিতীয়বার ময়নাতদন্তে কবর থেকে তোলা হল দেহ

Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে মৃত্যুর পর ৪ মাস পর দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল গৃহবধূর দেহ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জে স্ত্রীকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা। পরিবারের অভিযোগে দ্বিতীয়বার কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। ৪ মাস পর কবর থেকে তোলা হল দেহ। 

স্ত্রীকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করায় অভিযুক্ত স্বামী। হাইকোর্টের নির্দেশে মৃত্যুর পর ৪ মাস পর দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল গৃহবধূর দেহ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তেঘরি হাজিপাড়া এলাকার ঘটনা। গত ২৯ এপ্রিল গৃহবধূ ফতেমা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যা বলে দাবি করা হলেও, গৃহবধূর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার। আদালতের নির্দেশে আজ কবর থেকে তোলা হয় গৃহবধূর দেহ।  প্রথমবার ময়নাতদন্ত হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে কল্যাণী এইমসে। 

আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেও শেষরক্ষা হল না। হাইকোর্টের নির্দেশে এবার কবর থেকে তুলে ফের ময়নাতদন্ত করা হল মুর্শিদাবাদের বধূর। মৃত্যুর ৪ মাস পর দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত। গত ২৯ এপ্রিল, রঘুনাথগঞ্জের তেঘরি হাজীপাড়ায় ফাতেমা খাতুন নামে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করে পরিবার। এমনকী, কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন মৃত বধূর বাপের বাড়ির লোকেরা। এরপরই, দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের ওই এলাকায় কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বধূর দেহ। মৃত বধূর দাদা মহম্মদ হাসান শেখ বলেন, "পণের দাবি। সেই দাবি দেওয়ার পরও দিন দিন অত্যাচার ওদের বাড়তেই থাকছিল। ঘটনাস্থলে গিয়ে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে ওড়নায় ফাঁস দিয়ে ঝোলানো আছে। কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে। আমাদের অনুমান ওটা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছিল। ৪ মাস, ৩ মাস ঘুরে ঘুরে কেউ আমাদের কোনও কথাই শুনছে না। আমরা তো বাধ্য হয়ে তারপর হাইকোর্ট যাওয়া।''

চলতি সপ্তাহে জলপাইগুড়ির ময়নাগুড়িতে নিজের স্ত্রীকে খুন করে, দেহাংশ ব্যাগে ভরে, সারা গ্রাম ঘুরে বেড়ানোর অভিযোগ উঠল উঠেছে স্বামীর বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে পুলিশ। নিহতের নাম দিপালী রায় (৪৫)। স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রমেশ রায়কে। গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার সকালে, স্ত্রীকে খুন করে তাঁর দেহাংশ ব্যাগে ভরে গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন স্বামী। গ্রামের বেশ কয়েকজন বাসিন্দাকে ডেকে নিজেই তা দেখিয়েছেন। এমন দৃশ্য দেখে ভয়ে-আতঙ্কে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। ততক্ষণে, এলাকা ছেড়ে চম্পট দেন তিনি। পরে এলাকার এক বাঁশ ঝাড় থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
Annapurna Yojana: এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget