এক্সপ্লোর

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

Teachers Census Duty: জনগণনার কাজে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। আদালত বলল, "ডাবল ইঞ্জিন সরকারে তো এই সমস্যা থাকার কথা নয়!"

কলকাতা: এক মাসের মধ্যে কি আদৌ জনগণনার কাজ শেষ করা সম্ভব? এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, জনগণনার কাজে শিক্ষক-শিক্ষিকাদের নামানো নিয়েও প্রশ্ন উঠল। আদালতের প্রশ্ন, জনগণনার কাজে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের দরকার কী? কেন বিধানসভার কর্মীদের এই কাজে নিয়োগ করা হচ্ছে না? কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় নিয়েও প্রশ্ন তুলল আদালত। (Teachers Census Work)

জনগণনার কাজে শিক্ষকদের নামানো নিয়ে শুনানি চলছি আদালতে। সেখানেই রাজ্যের সামনে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। তিনি বলেন, "শিক্ষকদের কেন জনগণনার কাজে নিয়োগ করছেন? শিক্ষার অধিকার আইনের ওপর আপনারা যখন এত জোর দিচ্ছেন, তাহলে শিক্ষকদের নিয়োগ করার কী দরকার? বিধানসভার কর্মীদের কেন নিয়োগ করছেন না? তাঁদের নিয়োগ করুন।" (Calcutta High Court)

আরও পড়ুন: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জনগণনার কাজ করতে হবে। আবার রাজ্য সরকার জানিয়েছে, স্কুলের নিয়মিত সময়ের পর জনগণনার কাজ করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। ছুটির দিনেও জনগণনার কাজ করতে হবে। সেই নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয়ের প্রশ্ন ওঠে। বিচারপতি রাও বলেন, "কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত জনগণনার কাজ করতে হবে। রাজ্য বলছে স্কুলের নিয়মিত সময়ের পরে কাজ করতে হবে শিক্ষকদের। কেন্দ্র-রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব থাকলে কী ভাবে চলবে?"

আরও পড়ুন: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

শুধু তাই নয়, আগামী এক মাসের মধ্যে যে জনগণনার শেষ করতে বলেছে রাজ্য, তা কী ভাবে সম্ভব, প্রশ্ন ওঠে আদালতে। বিচারপতি রাও বলেন, "ছুটির দিনে জনগণনার কাজ করতে হবে, এটা কী ভাবে সম্ভব? ডাবল ইঞ্জিন সরকারে তো এই সমস্যা থাকার কথা নয়!"

ডিজিটাল সেনসাসে সেলফ এনুমারেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। ১৬ অগাস্ট থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের জনগণনা। বাড়ি বাড়ি গিয়ে তথ্য় সংগ্রহের কাজ শুরু হয়েছে। মোট ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই সব তথ্য সংগ্রহ করা হবে। জাতি, ধর্ম এবং কয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, দিতে হবে সেই তথ্যও। কোথায় কোভিডের টিকা হয়েছে, তাও জানতে চাওয়া হচ্ছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget