এক্সপ্লোর

Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Supreme Court on Capital Punishment: মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির বিধান রয়েছে দেশের সংবিধানে। সেই বিধানই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত।

নয়াদিল্লি: মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির দড়িতে ঝোলানোর পরিবর্তে ‘প্রাণঘাতী ইঞ্জেকশনে’র সুপারিশ করা হয়েছিল। ফাঁসির দড়িতে ঝোলানোর পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন দিলে যন্ত্রণা কিছুটা হলেও কমবে এবং জীবনের মর্যাদাও বজায় থাকবে বলে জানানো হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল দেশের সুপ্রিম কোর্ট। (Supreme Court on Capital Punishment)

মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির বিধান রয়েছে দেশের সংবিধানে। সেই বিধানই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত দেশে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে ফাঁসিতে ঝোলানোর রীতিই বহাল থাকবে। (Capital Punishment)

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল। মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়ার যে বিকল্প উপায়ের সুপারিশ করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছেন তাঁরা। এমনকি এই সংক্রান্ত আগের তিনটি রায় বৃহত্তর বেঞ্চের কাছে পাঠানোর যে আবেদন জমা পড়ে, খারিজ করে দেওয়া হয়েছে তাও। 

আরও পড়ুন: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?

আইনজীবী ঋষি মালহোত্রর তরফে মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প উপায়ের সুপারিশ করা হয়েছিল এবং সেই মর্মে আবেদন জানানো হয়েছিল। প্রাণঘাতী ইঞ্জেকশনের পাশাপাশি, গুলি করে হত্যা, বিদ্যুস্পৃষ্ট এবং গ্য়াস চেম্বারের পুরে দেওয়ার মতো বিকল্প উপায়ও তুলে ধরেছিলেন তিনি। তিনি জানান, এতে মাত্র কয়েক মিনিটেই প্রাণ বেরিয়ে যাবে। বেশি যন্ত্রণা পেতে হবে না। আবার জীবনের মর্যাদাও অক্ষুণ্ণ থাকবে।

আবেদনকারী আদালতে জানান, ফাঁসির দড়িতে ঝোলানো অত্যন্ত যন্ত্রণাদায়ক, অমানবিক এবং নিষ্ঠুর আচরণ। এমনকি অপরাধ বিধির অনুচ্ছেদ ৩৫৪ (৫)-কে অসাংবিধানিক ঘোষণার দাবিও করেন তিনি।  জানান, সংবিধানের ২১ নং অনুচ্ছেদে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু ফাঁসিতে ঝোলানো ব্যক্তিকে মৃত ঘোষণা করতে প্রায় ৪০ মিনিট সময় লেগে যায়। প্রাণঘাতী ইঞ্জেকশন দিলে সময় লাগে মাত্র পাঁচ মিনিট। এ প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের একটি নীতিকেও সামনে রাখেন তিনি, যেখানে যতটা সম্ভব কম যন্ত্রণাদায়ক উপায়ে মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা রয়েছে।

আরও পড়ুন: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

কিন্তু আদালত তাঁর ওই আবেদন খারিজ করে দেয়। বিচারপতিরা জানান, এব্যাপারে তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত নয়। মৃত্যুদণ্ড কার্যকরের বিপকল্প পদ্ধতির সপক্ষে যদি জোরাল বৈজ্ঞানিক প্রমাণ পেশ করা যায়, তাহলে ভবিষ্যতে ফের বিষয়টি পর্যালোচনা করে দেখা যেতে পারে। বলা হয়, "স্পষ্ট ভাবে জানাচ্ছি, এই রিট পিটিশন খারিজ হওয়ার অর্থ এই নয় যে ভবিষ্যতে পর্যালোচনার রাস্তাও বন্ধ হয়ে গেল। বরং বৈজ্ঞানিক এবং চিকিৎসাগত জোরাল প্রমাণ উঠে আসে, তাহলে পর্যালোচনা করে দেখা যেতে পারে।"

আদালত আরও জানিয়েছে, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার চাইলে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়তে পারে। মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতিগুলি পর্যালোচনা করে দেখা যেতে পারে সেখানে। 

কেন্দ্রের হয়ে আদালেত সওয়াল করছিলেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি। তিনি আদালতকে জানান, সরকারের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে এ ব্যাপারে আলোচনা করতে। 

এর আগে, ২০২৫ সালের ১৫ অক্টোবর শুনানি চলাকালীন কেন্দ্রের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। কেন্দ্র রীতি বদলে তেমন আগ্রহী নয় বলে মন্তব্য করা হয়েছিল সেই সময়। বলা হয়েছিল, মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে কোন উপায় বেছে নেবেন, সাজাপ্রাপ্ত ব্যক্তির সেই সুযোগ থাকা উচিত বলে। যদিও কেন্দ্রের যুক্তি ছিল, এটি মোটেই 'বাস্তবসম্মত' নয়। সেই নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে কেন্দ্রকে আগ্রহী দেখাচ্ছে না বলে টিপ্পনি করা হয়। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Advertisement

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget