এক্সপ্লোর

Chingrighata Metro Update: ১৫ ফেব্রুয়ারির আগে শেষ করতে হবে চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ, নির্দেশিকা হাইকোর্টের

Calcutta High Court: চিংড়িহাটায় মেট্রোর লাইনের কাজের জন্য় এবার একেবারে ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।
  • কাজ সম্পন্ন করার জন্য রাজ্য সরকার ৩ রাত ট্রাফিক নিয়ন্ত্রণ করবে।
  • রাজ্য ও RVNL-এর মধ্যে দীর্ঘদিনের মতানৈক্য হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে।
  • আদালতের নির্দেশ দ্রুত কাজ শেষ করে জনগণের সুবিধা নিশ্চিত করবে।

সৌভিক মজুমদার, কলকাতা: চিংড়িঘাটা মেট্রো নিয়ে এবার বড়সড় নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ ই ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে ৩ রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে একেবারে স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয়কুমার গুপ্তের বেঞ্চ।

চিংড়িহাটায় মেট্রোর লাইনের কাজের জন্য় এবার একেবারে ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয়কুমার গুপ্তের বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দেয়, ১৫ ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে ৩ রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কোন কোন তারিখ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, তা ৬ জানুয়ারির মধ্যে RVNL কর্তৃপক্ষকে জানিয়ে দেবে রাজ্য সরকার।

রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায়, চিংড়িহাটায় আটকে রয়েছে মেট্রো রুটের কাজ। ৩৬৬ মিটারের এই জট ঘিরে দীর্ঘদিন যাবৎ রাজ্য ও RVNL-এর তরজা চলছেই.. জল গড়িয়েছে হাইকোর্ট অবধি। মঙ্গলবার, এই সংক্রান্ত শুনানি চলাকালীন, রাজ্য সরকারের আইনজীবী বলেন, ৬ মাস কেন, আগামী ৬ বছরেও কাজ শেষ করতে পারবে না মেট্রো। আসলে এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা। RVNL বা মেট্রো কর্তৃপক্ষই এই জনস্বার্থ মামলা করিয়েছে বলে আমরা সন্দিহান। পাশাপাশি রাজ্য সরকারের আইনজীবী বলেন, ৩-৪ সপ্তাহ পরে কাজ করলে কী অসুবিধা?

এখন বড়দিন, বর্ষবরণ থেকে গঙ্গাসাগর মেলা আছে। পাল্টা RVNL-এর আইনজীবী প্রশ্ন করেন, বাংলায় ১২ মাসে তেরো পার্বণ। কাজ কবে করবে মেট্রো? রাজ্য সরকারের উৎসবের কথা মনে আছে, কিন্তু পরীক্ষার কথা মনে নেই? এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল মন্তব্য করেন, ভারতবর্ষে সবসময়ই কোনও না কোনও উৎসব থাকবে। কিন্তু, তারমধ্যেই কাজ শেষ করতে হবে। তিনি আরও বলেন, এই মামলা ব্যক্তিস্বার্থে করা নয়। কাজ দ্রুত শেষ হলে তাতে মানুষেরই সুবিধা হবে। প্রকল্প শেষ করতে যত দেরি, ততই চাপ পড়বে সরকারি কোষাগারে এবং সাধারণ মানুষের ওপর।

এর আগে, আদালতের নির্দেশমতো ১৭ তারিখ বৈঠক হলেও, সেখানে জট কাটেনি। এবার হাইকোর্টের ডেডলাইনে কি কাজ হবে? সেটাই দেখার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget