এক্সপ্লোর

SSC News: 'কে দায়ী, খুঁজে বের করা সহজ নয়' গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল

মামলাকারীদের পক্ষে, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, সরকার স্কুল খোলার দোহাই দিয়ে অনিয়মের পাশে দাঁড়াচ্ছে।

কলকাতা: SSC-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। আজ এই মামলার শুনানি হয় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে। আদালত সূত্রে খবর, শুনানিতে ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় কমিশন এবং পর্ষদের মধ্যে কাকে বিশ্বাস করা যাবে? যদি অনিয়ম হয়েছে ধরে নেওয়া হয়, তাহলে কে দায়ী, খুঁজে বের করা সহজ নয়। 

মামলাকারীদের পক্ষে, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, সরকার স্কুল খোলার দোহাই দিয়ে অনিয়মের পাশে দাঁড়াচ্ছে।  শুধু গ্রুপ ডি নয়, অনেক ক্ষেত্রেই অনিয়ম হয়েছে।  মেয়াদ শেষের পরও সুপারিশ হয়েছে, এমন নথিও জমা দেন মামলাকারীরা। হাইকোর্টের নির্দেশ, আদালতের কাছে জমা পড়া ভুয়ো নিয়োগের সুপারিশপত্রের সঙ্গে বাগ কমিটির কাছে থাকা নথি মিলিয়ে দেখতে চায় ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি।

উল্লেখ্য গ্রুপ ডি-র (SSC Group D) ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। গত ১৫ ফেব্রুয়ারি সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে আজ। আগামী ৭ দিন বহাল থাকবে স্থগিতাদেশ, গতকাল ফের শুনানির কথা ছিল।

গ্রুপ ডি মামলায় সিবিআই অনুসন্ধানের সিঙ্গল বেঞ্চের নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। আগামী ২ সপ্তাহ সিঙ্গল বেঞ্চে কোনও শুনানি নয়। গ্রুপ ডি মামলায় বিচারপতি হরিশ টন্ডন মন্তব্য করেন ‘এটা কি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, আগে গলা কেটে দাও তারপর বিচার?’ অর্থাৎ স্থগিতাদেশ মেলায় আপাতত গ্রুপ ডি-র (SSC Group D) ৫৭৩ জনের চাকরি বহাল থাকছে এবং বেতনও বন্ধ হচ্ছে না। 

গ্রুপ ডি (SSC Group D) মামলায়  সিবিআইকে (CBI) অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সেইসঙ্গে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করা হয়।

 

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget