এক্সপ্লোর

Medical College: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘেরাও

এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘেরাও করল পড়ুয়ারা। শুক্রবার দুপুর ১টা থেকে অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা: ২০১৬ সালের পর থেকে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College and Hospital) ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ২০১৬ সালে ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছিল টিএমসিপি (TMCP)। তারপর থেকে আর নির্বাচন হয়নি। এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘেরাও করল পড়ুয়ারা। শুক্রবার দুপুর ১টা থেকে অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অধ্যক্ষকে ঘেরাও ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের। 

সদস্যদের বয়ান: মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর নির্বাচন নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে নির্বাচন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এরপর কেটে গিয়েছে ২২ দিন। ছাত্রদের অভিযোগ এতদিন কেটে গেলেও কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। অভিযোগ, শুক্রবার এ নিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলেও তাঁদের সঙ্গে কথা বলেননি তিনি। পাশাপাশি তাঁদের বাইরে বের করে অধ্যক্ষ নিজের ঘর বন্ধ করে দেন বলেও অভিযোগ করেছেন অভিযোগকারী ছাত্ররা। তবে অভিযোগকারীরা জানিয়েছেন অধ্যক্ষ কথা না বলা পর্যন্ত তাঁর ঘরের সামনে এই অবস্থান চলবে।

অন্যদিকে চলতি সেপ্টেম্বরেই মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে বিরোধ প্রকাশ্যে আসে। তৃণমূলের প্যানেলের সদস্যদের নিয়ে সমাবেশে গরহাজির শান্তনু সেন। প্যানেল প্রকাশের কথা জানতেনই না বলে দাবি। পাল্টা, অ্যাড হক কমিটির সভাপতির দাবি, পুরোটাই হয়েছে শীর্ষ নেতৃত্বের নির্দেশে। 

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটের দামামা বেজে গেছে। আর সেই নির্বাচন ঘিরে প্রকাশ্যে চলে এল বিবাদ! তৃণমূলপন্থী চিকিত্‍সকপ্রার্থীদের সমর্থনে চিকিত্‍সক সমাবেশ হয়ে গেলেও প্রার্থীদের প্যানেলের কথা জানেন না বলে দাবি করেন IMA-র রাজ্য শাখার সাধারণ সম্পাদক। 

এ প্রসঙ্গে  IMA-র রাজ্য শাখা ও তৃণমূল সাংসদ  ও সাধারণ সম্পাদক শান্তনু সেন বলেন, সুদীপ্ত রায় অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। অবশ্যই এটা বিষয়। আমার জানা নেই তৃণমূল থেকে কোনও প্যানেল অ্যানাউন্স করা হয়েছে কিনা। যদি দল থেকে জানায়, এই প্যানেলটা দলের ছাড়পত্র প্রাপ্ত, তাহলে অবশ্যই এদের জন্য ভোটে আপ্রাণ চেষ্টা করব, যাতে জেতে।

হাইকোর্টের নির্দেশে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। শুরু হয়ে গেছে প্রক্রিয়া। নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে। মনোনয়ন দেওয়া থেকে ভোটার তালিকা সংশোধন এনিয়েও বিজ্ঞপ্তি জারি করা হয়। সূত্রের খবর, সরকারি ও বেসরকারি চিকিত্‍সক মিলিয়ে, ৬২ হাজার ভোটার রয়েছেন। সূত্রের খবর, এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা কথা বলে তৃণমূলের পক্ষ থেকে ৭’জন সরকারি চিকিত্‍সক ৭ জন বেসরকারি চিকিত্‍সকের তালিকা প্রকাশ করা হয়। 

তাঁদের নিয়ে, শুক্রবার, RG কর মেডিক্যাল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে সভা করা হয়। সমাবেশের আয়োজন করেন, বিধায়ক তথা অ্যাড হক কমিটির সভাপতি সুদীপ্ত রায়। তবে এই সভায় অনুপস্থিত ছিলেন, মেডিক্যাল কাউন্সিল প্রাক্তন সভাপতি নির্মল মাজি এবং IMA-র রাজ্য শাখার সাধারণ সম্পাদক ও তৃণমূল সাংসদ শান্তনু সেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget