এক্সপ্লোর

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে ছাত্রী হস্টেলে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Kolkata News: ছাত্রীদের অভিযোগ, দেড়শো বছরের পুরনো এই হস্টেলের ব্য়ালকনির দিকে নিরাপত্তা ঢিলেঢালা। নেই সিসি ক্য়ামেরার নজরদারি।

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে ছাত্রী হস্টেলে রাতের অন্ধকারে ঢুকে পড়ল দুষ্কৃতী। চুরি গেল সামগ্রী। রাজা বাজার সায়েন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর মোবাইল, মানিব্য়াগ চুরির অভিযোগ। হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ।

অভিযোগ, রাজাবাজার সায়েন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তী শুক্রবার হস্টেলে তিনতলার ঘরে একাই ছিলেন। খোলা ছিল ব্য়ালকনির দরজা। মাঝরাতে নিজের রুমে আচমকা দেখেন মাঝবয়সী এক ব্য়ক্তিকে। আবাসিক সায়ন্তনী চক্রবর্তী বলেন, "কালকে রাত্রিবেলা তিনটের সময় নিজের রুমে ঘুমোচ্ছিলাম। হঠাৎ করে দেখি একটা ট্রলি পড়ে গেল আমার। হঠাৎ করে একটা ট্রলি পড়ে যায়, সেই শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি অচেনা মধ্য়বয়স্ক লোক বসে আছে। বেরোনোর চেষ্টা করছিল। ছাড়াতে গেলে ধাক্কা মেরে চলে যায়।''

ছাত্রীদের অভিযোগ, দেড়শো বছরের পুরনো এই হস্টেলের ব্য়ালকনির দিকে নিরাপত্তা ঢিলেঢালা। নেই সিসি ক্য়ামেরার নজরদারি। গাফিলতির কথা মেনে নিচ্ছেন হস্টেল সুপারও। হস্টেল সুপার ছায়ারানি মুর্মু বলেন, "আমি যখন খবর পেয়েছি,আমাকে বলেছে তখন মেয়েটিকে জিজ্ঞেস করেছি, চোর কোথায় এখন?চোর বলছে পালিয়ে গেছে। তারপর আমার কাছে গেছে। সিকিউরিটিদের নিয়ে আমরা দেখলাম কোথা দিয়ে এসেছিল চোর। আমি স্য়রদের এটাই জানাব যে সিকিউরিটির মাধ্য়মে নিরাপত্তা আমরা পাচ্ছি না। 

কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ওই হস্টেলে প্রায় ৪০ জন আবাসিক রয়েছেন। এই ঘটনায় আতঙ্কে অন্যান্যরাও। আমহার্স্ট স্ট্রিট থানায় দায়ের হয়েছে অভিযোগ। দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া রুশালি মজুমদারের অভিযোগ, "ব্য়ালকনির দরজা পুরোপুরি আটকায় না। ভাঙা একটা দরজা। দরজা কোনওভাবেই লক করা যায় না। পিছন দিকে কোনও সিসিটিভি ক্য়ামেরাও নেই যে দেখা যাবে কিছু।'' এই ঘটনায় ছাত্রীদের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী বলেন, "হস্টেলের মধ্য়ে নারীরা সুরক্ষিত নয়। গার্লস হস্টেলে সিসিটিভি নেই। একটি গার্লস হস্টেলে একটি পুরুষ কীভাবে রেলিং বেয়ে দোতলা অবধি প্রবেশ করল?''

এর আগে গত জুন মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে লোহার বিম ভেঙে বিপত্তি। বিডন রো-তে ১৮৫৭ সালে তৈরি ১৬০ বছরের পুরনো বিল্ডিংয়ে দুর্ঘটনাটি ঘটে। আবাসিকরা দাবি করেন, লোহার বিম ভেঙে পড়ার সময় ঘরে ২ জন ছাত্রী ঘুমোচ্ছিলেন। অল্পের জন্য তাঁরা রক্ষা পান। হস্টেলের ৭৫ জন ছাত্রীকে স্থানান্তরিত করা হয়।

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget