এক্সপ্লোর

Calcutta University: রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠা দিবস, পরীক্ষার সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়

TMCP Foundation Day: বৃহস্পতিবার, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ৮১ টি সেন্টারে, ১৪টি বিষয়ের পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্য়া প্রায় ৩০ হাজার।

কলকাতা: রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠাদিবস। কালই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা। শাসক দলের ছাত্র সংগঠনের যাবতীয় চাপ সত্ত্বেও পরীক্ষার সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয়।

রাত পোহালেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এই দিনই অর্থাৎ বৃহস্পতিবারই কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA, BSc, B.Com, B.A. LLB-র চতুর্থ সিমেস্টারের পরীক্ষা। একইদিনে পরীক্ষা, আবার শাসক দলের ছাত্র সংগঠনের সবচেয়ে বড় কর্মসূচি। আর এই নিয়েই কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্যর সঙ্গে, তৃণমূল ছাত্র পরিষদের সংঘাত দীর্ঘদিন ধরেই চরমে। শুরু থেকেই ২৮ অগাস্ট পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে আসছে তৃণমূল ছাত্র পরিষদ। পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্য়ালয়কে চিঠি দেয় শিক্ষা দফতরও। একাধিক কলেজের অধ্য়ক্ষরাও উপাচার্যের কাছে চিঠি লেখেন ২৮ অগাস্ট (তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস) পরীক্ষার দিন বদলের জন্য়। এনিয়ে মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে শিক্ষামন্ত্রীর কাছে চিঠিও পাঠায় অধ্য়ক্ষ-অধ্য়াপকদের একটি সংগঠন। কিন্তু, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুরু থেকেই নিজের সিদ্ধান্তে অবচল থেকেছেন। জানিয়ে দিয়েছেন পরীক্ষা হবে পরীক্ষার জন্য় নির্ধারিত দিনেই। 

বৃহস্পতিবার, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ৮১ টি সেন্টারে, ১৪টি বিষয়ের পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্য়া প্রায় ৩০ হাজার। যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া যায়, তার জন্য় কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের তরফে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "পরীক্ষা তো হবেই। যেমন হওয়ার তেমন হবে। আমি তো বলব ভয় যেমন ছোঁয়াচে, সাহসও তেমন ছোঁয়াচে। কন্ট্রোলার সাহেব, সবাই সাহস অর্জন করেছেন। ছেলেখেলা তো নয় এটা। আমরা এরকম একটা কারণের জন্য় পরীক্ষা পিছতে পারি না। পার্টি এবং সরকারকে গুলিয়ে আমি অনন্ত ফেলতে চাই না। গুলিয়ে যাওয়ার মতো বহু কারণ আছে। ওরা পার্টির মতো পার্টি প্রতিবাদ করছে। কিন্তু সরকারের বোঝানো উচিত। এই চেয়ারে সেই মানুষেরই বসা উচিত, যাঁর সম্পূর্ণ অ্য়াকাডেমিক স্বাধীনতা থাকবে। কোনও রাজনৈতিক দল তাঁকে নির্দেশ দেবে না। এই ডেটগুলো কিন্তু উপাচার্য ঠিক করেনি। সব ভাগ করা আছে। আমার ইচ্ছা হল, এই এই ডেটে পরীক্ষা করে দিলাম। এমন হয় না। এই পরীক্ষার জন্য় এক্সপার্ট মানুষজন বসে কাজ করেছেন। এর একটা দিন এদিক-ওদিক করা মানে ভীষণ বিপদ। ভীষণ মুশকিল।''

পরীক্ষার দিন না বদলানোয় শুরু থেকে অন্তবর্তী উপাচার্যে আক্রমণ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। পরীক্ষার ২৪ ঘণ্টা আগেও তার ব্য়াতিক্রম হয়নি। ছাত্র সংগঠনের রাজ্য় সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী বলেন, "উনি তো নিজের প্রভুদেরকে সন্তুষ্ট করলেন। কলকাতা বিশ্ববিদ্য়ালয়কে পরিচালনা করার মতো যোগ্য়তা ওঁর কোনওদিনই ছিল না। সিভি আনন্দ বোস জোর করে ওঁকে ওই চেয়ারে বসিয়ে রেখে দিয়েছেন।''

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget