এক্সপ্লোর

Nabanna Meeting: স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকের ডাক, কী আলোচনা হতে পারে নবান্নে?

West Bengal: নবান্ন সূত্রে খবর, একাধিক বিষয়ে বৃহস্পতিবার নবান্নে আলোচনা হতে পারে।

কলকাতা: হাসপাতাল-মেডিক্যাল কলেজের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বৈঠক। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষর সঙ্গে নবান্নে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে হাসপাতালের সিভিল-ইলেক্ট্রিক্যাল, আইটি আধিকারিকদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

নবান্ন সূত্রে খবর, রোগী পরিষেবা থেকে হাসপাতালের পরিকাঠামোর কী হাল?  কতটা এগিয়েছে রাত্তিরের সাথী প্রকল্পের কাজ? এমন একাধিক বিষয়ে বৃহস্পতিবার নবান্নে আলোচনা হওয়ার কথা। এর আগে গত ১৯ সেপ্টেম্বর হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব। সেখানে, হাসপাতালে অন ডিউটি রুম, শৌচালয়, সিসিটিভি, পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে বলা হয়। এর পাশাপাশি, চিঠিতে বলা হয়, অবসরপ্রাপ্ত IPS ও রাজ্যের প্রাক্তন DG সুরজিৎ কর পুরকায়স্থকে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিকিওরিটি অডিটের জন্য নিয়োগ করেছে রাজ্য সরকার। অভিযোগ সমাধানের জন্য অভ্যন্তরীণ কমিটি-সহ সব কমিটিকে দ্রুত কার্যকর করতে হবে। স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, নিরাপত্তারক্ষী-সহ মহিলা পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতয়েন করতে হবে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে।               

এদিকে 'থ্রেট কালচার' নিয়ে অভিযুক্ত এবং অভিযোগকারীদের বয়ান নিচ্ছে আর জি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এখনও ৫৯ জনের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে আর জি কর মেডিক্যাল কলেজের বিশেষ তদন্ত কমিটির কাছে। অভিযুক্তরা সকলেই ইন্টার্ন, হাউসস্টাফ, পিজিটি কিংবা MBBS পড়ুয়া। শনিবার এক দফা শুনানি হয়। ১০ জন অভিযুক্তকে ডাকা হয়েছিল। মঙ্গলবার আরও ১২ জনকে ডাকা হয়। যে অভিযোগকারীরা সামনে আসতে চাইছেন, তাঁদেরও বয়ান দেওয়ার জন্য ডাকা হয়েছিল। অভিযুক্ত, অভিযোগকারী এবং সাক্ষীদের বক্তব্য ভিডিও রেকর্ডিং করে রাখা হচ্ছে। শুক্রবার পর্যন্ত চলছে এই বয়ান রেকর্ডপর্ব। এদিন বিশেষ তদন্ত কমিটির কাছে বয়ান রেকর্ড করেন আর জি কর মেডিক্যাল কলেজের ইন্টার্ন অনুভব সাহা। কীভাবে দীর্ঘদিন ধরে তিনি 'থ্রেট কালচারে'র শিকার হয়েছেন তা তুলে ধরেন এই ইন্টার্ন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandip Ghosh:সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড' স্টেটাস! চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget