এক্সপ্লোর

Sandip Ghosh:সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড' স্টেটাস! চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক

West Bengal News: রাজ্য় মেডিক্যাল কাউন্সিলে 'ঘুঘুর বাসা' তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশ।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) স্টেটাস ঘিরে বিতর্ক। এবার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে স্টেটাস দেখাচ্ছিল 'সাসপেন্ডেড'। ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরামের দাবি, আজ সন্ধে থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড'।

স্টেটাস ঘিরে বিতর্ক: রাজ্য় মেডিক্যাল কাউন্সিলে 'ঘুঘুর বাসা' তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশ। আর জি কর-কাণ্ডের পর তা নিয়ে পথেও নেমেছেন তাঁরা। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ-প্রতিবাদে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরা। গত সপ্তাহে মেডিক্যাল কাউন্সিলে গিয়ে ডেপুটেশনও জমা দেন তাঁরা। রাজ্য মেডিক্যাল কাউন্সিল সাফাই অভিযানে সামিল হন ডাক্তাররা। আর এর পরই, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর দাবি, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি। এই বিষয়টিকে সামনে রেখে, পরবর্তীকালে আইনি সাহায্য নিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন ফেরত পেয়ে যেতে পারেন সন্দীপ ঘোষ।

কীভাবে এই প্রক্রিয়ার মধ্যে ফাঁক থেকে গেল? পিছনে কারা আছে? এই প্রশ্নগুলিকে সামনে রেখে চ্যালেঞ্জ ছুড়েছেন সিনিয়র চিকিৎসকরা। সোমবার স্বাস্থ্যভবনে গিয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি জানায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আর এই আবহে এবার 'সাসপেন্ডেড' স্টেটাস উধাও হয়ে যাওয়ার অভিযোগ। ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরামের প্রশ্ন, 'আদৌ কি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে?' রাজ্য মেডিক্যাল কাউন্সিলের প্রতিক্রিয়া, টেকনিক্যাল সমস্যার কারণে হয়ে থাকতে পারে। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন সাসপেন্ডেডই রয়েছে।

এদিকে রবিবার, সোমবারের পর মঙ্গলবারও তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল CBI. রবিবার সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, একজন এক্স কাউন্সিলর বলেছিলেন ওইদিন পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এদিন তার পাল্টা পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায় বললেন, অপূর্ব বিশ্বাসকে তিনি চেনেন না।                                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mamata Banerjee: 'বেলাইনে বিশ্বরেকর্ড, কোথায় রেলমন্ত্রী?' মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন মমতার

সেরা শিরোনাম

Abhishek Banerjee: নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়
নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়
Suvendu Adhikari on DA:
"আমরা পুজোর আগেই আগাম...", DA নিয়ে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী, কত মহার্ঘ্য ভাতা দেবে সরকার, বলে দিলেন সেটাও
West Midnapore: নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
Mandarmani Hotels: মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget