এক্সপ্লোর

Kolkata Police: নেপাল থেকে কলেজের 'ফিল্ড ভিজিট'-এ এসেছিলেন, বাস ছাড়ার কিছুক্ষণ আগেই দলছুট দুই তরুণী, তারপর?

ঘরিতে তখন দুপুর আড়াইটে। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ ফুটে উঠেছিল চোখে মুখে।

কলকাতা: ভরদুপুরে লাঞ্চের টাইমেই ঘটনাটা চোখে পড়েছিল দুই সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer)। পার্ক স্ট্রিটের (Park Street) রাস্তায় বিভ্রান্ত দুই তরুণী উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। ঘরিতে তখন দুপুর আড়াইটে। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ ফুটে উঠেছিল চোখে মুখে। আজ দুপুরে সাউথ ট্র্যাফিক গার্ডের (South Traffic Guard) দুই কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার সুদীপ্ত দাস এবং প্রাণবল্লভ কুণ্ডুর চোখে পড়ে ঘটনাটি।  তরুণীদের দেখতে পেয়ে দুই কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) যান তাঁদের কাছে। কথা বলে জানতে চান ঠিক কী হয়েছে। প্রাথমিকভাবে কথা বলে জানতে পারেন কলকাতায় এসে পথ হারিয়ে ফেলেছেন দু'জনে।         

এটুকু শুনেই দুই সিভিক ভলান্টিয়ার তরুণীদের নিয়ে সঙ্গে নিয়ে পৌঁছে যান পার্ক স্ট্রিটে (Park Street) কর্তব্যরত সার্জেন্টের কাছে। সেখানেই তরুণীদের সঙ্গে কথা বলে জানা যায়, নেপাল থেকে কলেজের 'ফিল্ড ভিজিট'-এ কলকাতায় এসেছিল পড়ুয়াদের একটি দল। সেখানে থেকেই দলছুট হয়ে যান দু'জন। আজই ফেরার কথা। বিকেল চারটেয় এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ির বাস ধরার কথা তাঁদের। কলেজ কোঅর্ডিনেটরকে ফোন করায় তিনিই দু'জনকে এসপ্ল্যানেডে (Esplaned) চলে আসতে বলেছিলেন। এর পরেই পথ হারান দুই তরুণী। কাউকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা।                                                                                                              

একথা শোনা মাত্রই তড়িঘড়ি তাঁদের ফেরাতে তৎপর হন সার্জেন্ট। পড়ুয়াদের তত্ত্বাবধানে থাকা কোঅর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করেন এবং পার্কস্ট্রিট থানায় আসতে বলেন। এরপর কোঅর্ডিনেটর এসে দুই তরুণীকে নিরাপদে ফিরিয়ে নিয়ে যান। জানা গিয়েছে আর একটু দেরি হলেই ফেরার বাস মিস হত তাঁদের। তবে দু'ই সিভিক ভলেন্টিয়ার এবং কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতায় নিরাপদেই বাড়ি ফিরিয়ে দেওয়া হয় তাঁদের।                                                  

আরও পড়ুন: Sealdah-Balurghat Express: 'স্বপ্ন সফল, কাজ পাবে বেকার-হকার..', শিয়ালদা-বালুরঘাট ট্রেনের সূচনায় মন খুললেন জেলার বাসিন্দারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget