এক্সপ্লোর

Corona Cases in Canning Hospital: ৪১ জন কোভিড পজিটিভ, ক্যানিং মহকুমা হাসপাতালে বন্ধ হল অস্ত্রোপচার

Covid Cases in Canning: ৪ জন অ্যানাস্থেটিস্টই কোভিড পজিটিভ। এর প্রভাব পড়েছে হাসপাতালের চিকিত্সা পরিষেবায়।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং মহকুমা হাসপাতালে করোনার থাবা। আজ থেকে বন্ধ সমস্ত অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে খবর, ১৪ জন চিকিত্সক ও নার্স, স্বাস্থ্য কর্মী মিলিয়ে ৪১ জন করোনা আক্রান্ত। ৪ জন অ্যানাস্থেটিস্টই কোভিড পজিটিভ। এর প্রভাব পড়েছে হাসপাতালের চিকিত্সা পরিষেবায়। এমনকি অস্ত্রোপচার করে প্রসবও বন্ধ রাখা হয়েছে বলে ক্যানিং হাসপাতালের সুপার জানিয়েছেন।
 

ক্যানিং মহকুমা হাসপাতাল সুপার, অপূর্বলাল সরকার বলেন, "এই মুহূর্তে অ্যানাস্থেটিস্ট সুস্থ নেই এর ফলে অপারেশন বিভাগ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। তিনজন আগেই আক্রান্ত ছিলেন। একদিন ওটি বন্ধ ছিল। একজন সুস্থকে দিয়ে ওটি চালাই। তিনিও উপসর্গযুক্ত হওয়ায় এখন চালাতে পারছি না।" 

আরও পড়ুন, টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ, পড়ুন, নিভৃতবাস নিয়ে রাজ্যের নয়া নিয়ম

করোনা থাবা বসিয়েছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) দুর্গাপুর (Durgapur) মহকুমা হাসপাতালেও। বেশ কয়েকজন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী সংক্রমিত হলেও, এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন সুপার। সময় যত যাচ্ছে, ততই সংক্রমিত হচ্ছেন মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা প্রথম সারির যোদ্ধারা! রাজ্যের বিভিন্ন হাসপাতালের ছবিটাই এক। গত এক সপ্তাহে পশ্চিম বর্ধমানের বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই সংখ্যাটা ২০। করোনা হানা দিলেও এখানে এখনও পর্যন্ত চিকিৎসা পরিষেবায় কোনও প্রভাব পড়ছে না, বলেই দাবি করেছেন সুপার।

এদিকে, দেশে করোনায় দৈনিক সংক্রমণ পরপর তিনদিন একলক্ষ পার।একাধিক রাজ্যে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আজ পাঁচ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া, গুজরাত ও মহারাষ্ট্র ছাড়াও বৈঠকে যোগ দেবেন কেন্দ্রশাসিত অঞ্চল দাদার ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের স্বাস্থ্যমন্ত্রীরা। দুপুর সাড়ে ৩টেয় বৈঠক। 

সেরা শিরোনাম

Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি

ভিডিও

Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস
Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget