এক্সপ্লোর

Kolkata News: মাটির নিচে চাপা পড়ছিল ইতিহাস, শহরে উদ্ধার সিরাজের জোড়া কামান

Historical Cannons: যশোর রোডে, সেন্ট্রাল জেলের মোড়ে ওই দুই বৃহৎ আকৃতির কামান অসংরক্ষিত অবস্থায় পড়ে ছিল।

জয়ন্ত পাল, কলকাতা: তখনও ঘরশত্রু বিভীষণ হয়ে ওঠেননি মীরজাফর। রাজপাট তখনও দিব্যি রয়েছে নবাব সিরাজউদ্দৌলার। অস্ত্রশস্ত্র, প্রাচুর্য, কমতি নেই কিছুরই। ইতিহাসের দৌলতে তার পরের পরিণতি সকলেরই জানা মোটামুটি (Historical Cannons)। এতদিন পর শহর কলকাতার বুকে সিরাজউদ্দৌল্লার স্মৃতি জেগে উঠল। যশোর রোডের মোড় থেকে উদ্ধার হল সিরাজের সময়কার দুই কামান। কালের স্রোতে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছিল কামানু দু'টি। উদ্ধার করা হল সেগুলিকে (Kolkata News)। 

কামান দু'টিকে প্রথমে নিয়ে যাওয়া হবে নিউ সেক্রেট্যারিয়ট বিল্ডিংয়ে

যশোর রোডে, সেন্ট্রাল জেলের মোড়ে ওই দুই বৃহৎ আকৃতির কামান অসংরক্ষিত অবস্থায় পড়ে ছিল। ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছিল মাটির নিচে। বুধবার সেই কামান দু'টিকে মাটির ভিতর থেকে উদ্ধার করে আনার কাজ শুরু হল। উদ্ধার হওয়া কামান দু'টিকে প্রথমে নিয়ে যাওয়া হবে নিউ সেক্রেট্যারিয়ট বিল্ডিংয়ে। সেখানেই প্রথমে সংরক্ষণ হবে। তার পর জাদুঘরে জায়গা হবে। 

এতদিন ধরে দমদমের যশোর রোডে মাটিতে পোঁতা ছিল কামান দু'টি। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে মাটি খুঁড়ে বের করা হল সেগুলিকে। কামান দু'টির বয়স আড়াইশো বছরেরও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে এবার জায়গা পাবে জাদুঘরে। এ দিন তা দেখতে ভিড় উপচে পড়ে এলাকায়।

আরও পড়ুন: Bankura News: দ্বৈত ভূমিকায়! প্রাথমিক স্কুলে শিক্ষকতায় সিভিক ভলান্টিয়ার, বাঁকুড়া পুলিশের সিদ্ধান্তে বিতর্ক

এতদিন অবহেলায় পড়ে থেকে ঐতিহাসিক এই কামান দু'টির গায়ে ধুলো জমেছে। ইতিহাসবিদদের অনুমান, প্রায় ২৬৪ বছর আগে ১৭৫৬ সালে সিরাজউদদৌলা যখন কলকাতায় বিট্রিশদের তৈরি ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন, এই কামানগুলি সেই সময়ের। কালের গর্ভে চাপা পড়ে থাকা এই কামানগুলি উদ্ধার করার উদ্যোগ নিয়েছে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রথমে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে সংরক্ষণ করা হবে। পরে কলকাতা হাইকোর্ট ও অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেলের তত্ত্বাবধানে মিউজিয়ামে তৈরি করে সেখানে রাখা হবে।

কলকাতা জুড়ে এমন অনেক ঐতিহাসিক নির্দশন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে

বিশেষজ্ঞরা বলছেন, কলকাতায় এত বড় কামান আগে কখনও দেখা যায়নি। কলকাতা জুড়ে এমন অনেক ঐতিহাসিক নির্দশন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন আরও ১৫টি কামান চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই সেগুলিও উদ্ধারের কাজ শুরু হবে বলে জানিয়েছে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া।

সেরা শিরোনাম

Kolkata News: বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget