এক্সপ্লোর

Panchayet Election 2023: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে মামলা, আজই রায় দেবে হাইকোর্ট

শুনানিতে জানানো হয়,  কমিশনের নির্দেশ মতো সবরকম পরিকাঠামোগত সাহায্য দিতে রাজ্য সরকার বাধ্য, মন্তব্য প্রধান বিচারপতির।

কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2923) কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে হাইকোর্টে মামলা, আজই রায় দেবে হাইকোর্ট (CalcuttA High Court)। বিকেল ৪.৩০: শুভেন্দু-অধীরের করা জোড়া মামলায় রায়দান। 'মনোনয়নে সকাল ১১টা থেকে বিকেল ৩টের পর্যন্ত সময় পর্যাপ্ত নয়'। পঞ্চায়েত ভোট নিয়ে মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে বিরোধীরা। গতকাল একদফায় সেই মামলার শুনানি হয়েছে। শুনানিতে জানানো হয়,  কমিশনের নির্দেশ মতো সবরকম পরিকাঠামোগত সাহায্য দিতে রাজ্য সরকার বাধ্য, মন্তব্য প্রধান বিচারপতির। কলকাতার ৮০ শতাংশ পুলিশ হুগলি, বীরভূমে চলে গেলে কলকাতার আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণের কী হবে? কেন্দ্রীয় বাহিনী মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। 

মনোনয়ন পর্বজুড়েই রাজ্যে ধুন্ধুমার পরিস্থিতি: মারধর, বোমাবাজি, রক্তপাত, কার্যত কিছুই বাকি রইল না। অনেকেই বলছেন, বিডিও অফিসের সামনে রাজ্য পুলিশের উপস্থিতি, ১৪৪ ধারা জারির পরও মনোনয়ন ঘিরে এই ভয়ঙ্কর ছবিই বলে দিচ্ছে, গ্রাম বাংলায় কী চলছে! 

বিরোধীরা অভিযোগ করছে, রাজ্যে কার্যত প্রি-পোল ভায়োলেন্স চলছে! আর, এই পরিস্থিতিতে আরও জোরাল হচ্ছে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি। ইতিমধ্য়েই রাজীব সিনহাকে রাজ্য় নির্বাচন কমিশনার পদে বেছে নেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছন শুভেন্দু অধিকারী। ঘুরিয়ে সমালোচনা করেন রাজ্য়পালেরও।

জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। যদিও, শুরু থেকেই নতুন রাজ্য় নির্বাচন কমিশনার কার্যত রাজ্য় পুলিশেই আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন!এই প্রেক্ষাপটে সোমবার হাইকোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, রাজ্য় নির্বাচন কমিশন নিজেই বলেছে ৬ টি জেলা স্পর্শকাতর। সেগুলোর ক্ষেত্রে কি হবে? কলকাতার ৮০ শতাংশ পুলিশ যদি হুগলি বা বীরভূমে চলে যায় তাহলে কলকাতার আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণের কী হবে? সাড়ে তিন মাসের মধ্যে অন্তত ১২ বার হাইকোর্টকে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে হস্তক্ষেপ করতে হয়েছে। সিভিক ভলান্টিয়ার তো মামলা রুজু করতে পারবে না। কমিশন পরিস্থিতির পর্যালোচনা করে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

এ দিন, হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, হনুমান জয়ন্তীর সময়ও আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে রাজ্য পুলিশ কাজ করলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সুবিধা হবে। প্রধান বিচারপতির বেঞ্চ এও বলে আইন অনুযায়ী কমিশনের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে রাজ্য সরকারকে। কমিশনের নির্দেশ মোতাবেক সবরকম পরিকাঠামোগত সাহায্য দিতে রাজ্য সরকার বাধ্য। সেই সঙ্গে হাইকোর্ট এও মনে করিয়ে দেয়, স্বতঃপ্রণোদিত পদক্ষেপের ক্ষমতা আদালতের আছে। তবে আডজ আদালত কী রায় দেয় সেদিকেই নজর সকলের।কারও হাতে লাঠি, কারও মুখে কাপড় বাধা, হাতে ইট। তো কারও থেকে উদ্ধার হচ্ছে পিস্তল। এই পরিস্থিতিতে কি আদৌ কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব? বিরোধীদের প্রশ্ন আরও জোরাল হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget