এক্সপ্লোর

Mamata Banerjee: 'ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির উন্নয়ন হয় না', মমতার নিশানায় ডিজিটাল ইন্ডিয়া!

Bengal Global Business Summit 2023: কেন্দ্রের সরকার দীর্ঘদিন ধরেই নগদহীন লেনদেনের উপর জোর দিয়েছে। কিন্তু, ক্যাশলেস প্রক্রিয়াকেই নিশানা মুখ্যমন্ত্রীর

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit, 2023) মঞ্চ থেকে ক্যাশলেস লেনদেন (cashless transaction) বা নগদহীন লেনদেনকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। চলতি বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির কোনও উন্নয়ন হয় না।' যা প্রকৃতপক্ষে মোদি-সরকারের ডিজিটাল-ইন্ডিয়াকে আক্রমণ। মুখ্য়মন্ত্রীর মতে অর্থনীতির সামগ্রিক উন্নয়নে গ্রামের বিশেষ ভূমিকা রয়েছে। নগদহীন লেনদেন দরিদ্র,আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের পক্ষে সুবিধাজনক নয় বলে অনেকের দাবি। মুখ্যমন্ত্রী কার্যত সেই দাবিকেই মান্যতা দিয়ে এদিন নগদহীন লেনদেনকে নিশানা করেন। 

বরাবারই কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের (MSME) উপর জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনেও একই কথা বলেন তিনি। মমতা বলেন, 'আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে।' ভারতে বেকারত্বের প্রসঙ্গ তুলে তাঁর দাবি, 'ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে কর্মসংস্থান'।

বুধবার,  বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (Bengal Global Business Summit ) দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্মসংস্থান নিয়েও মুখ খুললেন। তিনি বললেন, 'ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে কর্মসংস্থান।' শুধু তাই নয়, বাংলায় ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে বলেও দাবি করেন তিনি। আর তার সঙ্গেই এদিন তাঁর মুখে বারবার ঘুরে ফিরে এসেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা, সেই শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের কথা। তিনি বলেন, 'আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে।' ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূয়সী প্রশংসার পাশাপাশি, শিল্পপতিদের সমর্থনেও সুর চড়ান তিনি। নিশানা করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। শিল্পপতিদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, শিল্পপতিদের গলা টিপে ধরছে এজেন্সি। করের বোঝা চাপিয়ে দেওয়া নিয়েও অভিযোগ করেন তিনি।

কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার:
সপ্তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে স্বাক্ষরিত হল Memorandum of understanding বা MOU. প্রশাসন সূত্রে খবর, একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হবে নিউটাউনে, আর একটি নবদিগন্তে। একটি তৈরি করবে হিডকো, অন্যটি মার্লিন গ্রুপ। 

আরও পড়ুন: এবার কলকাতায় জোড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টার! BGBS-এ হল MoU

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
Annapurna Yojana: "ঝাড়ই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget