এক্সপ্লোর

Cattle Smuggling Case: গরুপাচারে BSF-এর ভূমিকা নিয়ে প্রশ্ন, জনস্বার্থ মামলা থেকে শাহের নাম বাদ দিতে বলল হাইকোর্ট

Amit Shah: গরুপাচার সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয় আদালতে। তাতে শাহের নাম উল্লেখ করা ছিল।

সৌভিক মজুমদার, কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ধরপাকড় চলছে রাজ্য জুড়ে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন হেভিওয়েট তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল। অথচ সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে উচ্চবাচ্য করা হচ্ছে না বলে অভিযোগ। তাই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নাম উল্লেখ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু ওই মামলা থেকে শাহের নাম বাদ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। 

জনস্বার্থ মামলা থেকে অমিত শাহের নাম বাদ দেওয়ার নির্দেশ

গরুপাচার মামলায় নাম জড়িয়েছে বিএসএফএর-ও (BSF) । তাদের প্রাক্তন কমান্ডার সতীশ কুমার গ্রেফতারও হন। যদিও কয়েক মাসেই জামিনে ছাড়া পেয়ে যান তিনি। সম্প্রতি অনুব্রতর গ্রেফতারির পরও বিএসএফ-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সিবিআই-এর রিপোর্টে জানা গিয়েছে, প্রত্যেক গরুপিছু ২০০০ টাকা করে নিতেন বিএসএফ কর্তারা। কাস্টমস দফতরের কাছে যেত ৫০০ টাকা করে। 

তার পরও বিএসএফ-এর বিরুদ্ধে পদক্ষেপ না করা হচ্ছে না কেন, উঠছে প্রশ্ন। এমনকি যে স্বরাষ্ট্রমন্ত্রক বিসএফ-কে নিয়ন্ত্রণ করে, তার প্রধান, শাহের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিহার, উত্তরপ্রদেশ থেকে বাংলায় গরু ঢোকানো চলবে না বলে বার বার প্রতিবাদ জানিয়েছেন তিনি। কিন্তু তার পরও উদ্যোগী হয়নি কেন্দ্র। 

এই আবহে গরুপাচার সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয় আদালতে। তাতে শাহের নাম উল্লেখ করা ছিল।  কিন্তু শাহের নাম মামলা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, শাহের নাম বাদ দিয়ে মামলাকারীকে ৩ দিনের মধ্যে নতুন করে নথি জমা দিতে হবে। 

আরও পড়ুন: DA Case: নির্দেশ সত্ত্বেও মেটানো হয়নি মহার্ঘ ভাতা, মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত আবমাননা মামলা দায়ের

গরুপাচার মামলার তদন্তে বীরভূমকে ট্রানজিট পয়েন্ট করে কীভাবে একাধিক জেলার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু পাচার হত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চার্জশিটে ইতিমধ্যেই সেই সংক্রান্ত তথ্য সামনে এসেছে। সেই নিয়ে বিরোধীরা যখন তৃণমূলের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে, সেই সময় তৃণমূল বার বার বলেছে যে, সীমান্ত দিয়ে গরু পাচার হলে, তার দায় সীমান্তরক্ষী বাহিনীর। আর BSF কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তর্গত,যার মাথায় রয়েছেন খোদ শাহ। 

গত জুন মাসে গরুপাচারকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের বিরুদ্ধে জনস্বার্থ মামলাটি দায়ের করেন রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী। তিনি প্রশ্ন তোলেন, সীমান্ত পাহারায় থাকা BSF’র নজর এড়িয়ে গরু পাচার হয় কী করে? BSF কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই গরু পাচারের ক্ষেত্রে অমিত শাহও দায় এড়িয়ে যেতে পারেন না বলে দাবি করেন মামলাকারী। 

মামলাকারীর দাবি ছিল, এ বিষয়ে যা পদক্ষেপ করতে হবে, শাহকেই করতে হবে। এতদিন তিনি কেন কোনও পদক্ষেপ করেননি সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি, আদালত যাতে শাহকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করতে নির্দেশ দেয়, সেই আবেদনও জানান মামলাকারী।   

গরুপাচার মামলায় বিএসএফ-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

কিন্তু কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়ে দিয়েছে, মামলাকারীর যেহেতু শাহর বিরুদ্ধে ব্যক্তিগত কোনও অভিযোগ নেই, সেই কারণে গরুপাচারের জনস্বার্থ মামলা থেকে বাদ দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget