এক্সপ্লোর

Cattle Smuggling Case: আট ঘণ্টা পর ইডি-র দফতর থেকে বেরোলেন সুকন্যা, সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ

Sukanya Mandal: অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ নিয়ে রাজ্য রাজনীতিতেও চাপানউতোর চলছে।

নয়াদিল্লি: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) দিল্লিতে এনফোর্সনমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mandal)। দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। 

গরুপাচার মামলায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ অনুব্রত-কন্য়াকে

গরুপাচার মামলায় কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের। সেই মামলার তদন্তেই বুধবার দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হল সুকন্যাকে। শিক্ষিকার চাকরি করেও, তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি হল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ইডি সূত্রে খবর, প্রথমে একা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার পর মুখোমুখি বসানো হয় সায়গলের।

বুধবার সকালে গরু পাচার মামলায় দিল্লিতে ইডি-র সদর দফতরেনথিপত্র নিয়ে হাজিরা দেন অনুব্রত-কন্যা সুকন্যা। ইডি সূত্রে খবর, সূত্রের দাবি, বোলপুরের ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুকন্যা। বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই সংস্থার রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটি হল ভোলে ব্যোম রাইস মিলের। এই ভোলে ব্যোম রাইস মিলের মালিক আবার অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডল। স্বামী হিসেবে নথিতে নাম রয়েছে অনুব্রতরও।

এ ছাড়াও, সুকন্যার নামে আরও ১০টি জমির ডিড বা চুক্তিপত্র পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। এর মধ্য়ে তিনটি সম্পত্তি ভোলে ব্য়োম রাইস মিলের নামে কেনা হয়েছে বলে দাবি ইডি সূত্রে, যেখানে সুকন্যাকে পার্টনার হিসাবে দেখানো হয়েছে। পেশায় স্কুল শিক্ষিকা সুকন্যা মণ্ডলের কী করে এত সম্পত্তি হল? কোথা থেকে ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমালেন? কোথা থেকে এই টাকা এল? নেপথ্যে কি গরু পাচারের টাকা? এই সব প্রশ্নের উত্তর পেতেই এ দিন  সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, এ দিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ বিভিন্ন নথি ইডি-র কাছে জমা দেন সুকন্যা।

আরও পড়ুন: Mamata Banerjee: বার বার ডিসেম্বরের ডেডলাইন বিজেপি-র, অশান্তির আশঙ্কা মমতার, সতর্ক করলেন মন্ত্রীদের

দীর্ঘ আট ঘণ্টা ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর গাড়িতে চেপে হোটেলের উদ্দেশে রওনা দেন সুকন্যা। বোলপুর থেকে পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে দিল্লি গিয়েছেন। জিজ্ঞাসাবাদের পর পরিবারের সদস্যের সঙ্গেই গাড়িতে উঠে বেরিয়ে যান সুকন্যা। 

অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ নিয়ে রাজ্য রাজনীতিতেও চাপানউতোর চলছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কথায়, "বাবা এত পাপ করেছে, মেয়েকেও ওই পাপে যুক্ত করেছে..এদের ভাল হতে পারে না।" তবে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য়, "যাঁকে ডাকা হয়েছে তিনি গিয়েছেন। তদন্তের বিষয় এখন কিছু বলব না। আশাকরি তদন্তকারীরা বিজেপি-র রাজনৈতিক এজেন্ডার বদলে নিরপেক্ষ তদন্ত চালাবেন।"

এ দিন সুকন্যাকে যেমন দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে ইডি, তেমন কলকাতায় সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও। অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটের সংস্থা স্বাধীন ট্রাস্টকে নোটিস পাঠানো হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, স্বাধীন ট্রাস্টের অ্যাকাউন্টে ৯ কোটি টাকা ঢুকেছিল। মলয়ের ট্রাস্টের সঙ্গে অনুব্রত-ঘনিষ্ঠদের কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।সেই টাকা মলয়ের বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ হয়েছে কি না, সূত্রের দাবি তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 

অনুব্রতর দেহরক্ষীর সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

এদিন সিবিআই-এর দফতরে আসেন মটল পিটের NGO স্বাধীন ট্রাস্টের সম্পাদক জয়ন্তকুমার ঘোষ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পাশাপাশি, জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ প্রোমোটার অতনু মজুমদারকেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget