এক্সপ্লোর

Anubrata Mandal: আজ হেফাজতের মেয়াদ শেষ, আসানসোল আদালতে তোলা হল অনুব্রতকে, বললেন, শরীর ভাল নেই

Cattle Smuggling Case: মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে জেলে রেখেই ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়।

কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) বুধবার শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ। আজই ফের তাঁকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তোলা হল বীরভূমের তৃণমূল (TMC) সভাপতিকে। জেল থেকে ইতিমধ্য়েই বার করে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।  সূত্রের খবর, অসুস্থতার কারণ দেখিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির শর্তসাপেক্ষে জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবীরা।  উল্টোদিকে অনুব্রত প্রভাবশালী, এই যুক্ত দেখিয়ে জামিনের বিরোধিতা করতে পারেন সিবিআই-এর আইনজীবী।

এ দিন জেল থেকে বেরিয়ে আদালতে ঢোকার মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনুব্রত। তিনি বলেন, "শরীর ভাল নেই।" ঘটনাচক্রে এ দিনই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ও দফতরে সিবিআই তল্লাশি শুরু হয়েছে। তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি অনুব্রত।

আজই ১৪ দিন হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে অনুব্রতর

এর আগে, মঙ্গলবার অনুব্রত মণ্ডলকেও জেলে রেখেই ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়। আসানসোলে সিবিআই-এরবিশেষ আদালতে আবেদন জানান আসানসোল জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, পার্থর পর অনুব্রত-মামলাতেও নিরাপত্তার কারণ দেখিয়ে ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়। জেলে ভার্চুয়াল শুনানির জন্য সবরকম বন্দোবস্ত রয়েছে বলেও আদালতকে জানিয়েছেন আসানসোল জেল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: Coal Scam Case: কলকাতায় মন্ত্রীদের আবাসনেও সিবিআই, ভিতরে রয়েছেন মন্ত্রী মলয়, কড়া নিরাপত্তা বাইরে

অন্য দিকে, সিউড়ি এবং বোলপুরের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার আধিকারিককেও তলব করে সিবিআই। নিজাম প্যালেসে দুই ব্যাঙ্ক আধিকারিকের বয়ান রেকর্ড করেছে তারা। সূত্রের খবর, গরুপাচার মামলায় অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে তাঁদের বেশ কিছু নথি আনতে বলা হয়। সিবিআই সূত্রে দাবি, ইতিমধ্যেই অনুব্রত এবং তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট হাতে এসেছে। এ ছাড়া, অনুব্রতর আত্মীয় এবং ঘনিষ্ঠদের নামেও একাধিক ব্যাঙ্কে টাকা রাখা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। সেই সূত্রেই ব্যাঙ্কের চার আধিকারিককে জিজ্ঞাসাবাদ। 

ফের অনুব্রতকে হেফাজতে নিতে আর্জি জানাতে পারে সিবিআই

গত ১১ অগাস্ট গরুপাচার মামলায়, তৃণমূলের হেভিওয়েট নেতা, বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যে অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ফ্রিজ করা হয়েছে। অনুব্রত মণ্ডল, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনকি বোলপুরে ভূমি রাজস্ব দফতরে গিয়ে নথি যাচাই করতেও দেখা যায় কেন্দ্রীয় গোয়েন্দাদের।

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget